,

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ১৬৪ শিক্ষার্থী

downloadডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬৪ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে অনুষদভিত্তিক অনন্য ফল ও প্রথম স্থান অর্জন করায় তাদের এ পদকে ভূষিত করা হচ্ছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। ২০১১ সালের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ৭২ এবং ২০১২ সালে ১৮টি বিশ্ববিদ্যালয়ের ৯২ জনসহ ১৬৪ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এরা সবাই বছরে ৯ হাজার ও এককালীন ১৫ হাজার টাকা ছাড়াও স্বর্ণপদক বানানোর খরচ বাবদ ৪৫ হাজার টাকা পাবেন। চলতি মাস শেষে কিংবা এপ্রিলের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মানী অর্থ তুলে দেবেন। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৬ সাল থেকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রবর্তন করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের স্বর্ণপদকের জন্য মনোনয়ন দেয়া হয়। তবে যোগ্যতাসম্পন্ন প্রার্থী একাধিক হলে এইচএসসি পরীক্ষার ফল, তবে এখানেও একাধিক প্রার্থী হলে এসএসসির ফলের ভিত্তিতে মনোনয়ন দেয়া হয়। ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মোখলেসুর রহমান জানান, মনোনীত প্রার্থী প্রত্যেকেই মাসিক ৭৫০ টাকা করে বার্ষিক ৯ হাজার টাকা, বই-পুস্তক কেনার জন্য একাকালীন ১৫০০ হাজার টাকা পাবেন। তা ছাড়া স্বর্ণপদকের ৪.৩০ গ্রাম স্বর্ণ ৩০ গ্রাম রৌপ্য, তৈরি খরচসহ সর্বমোট ৪৫ হাজার টাকা প্রায়। এটিও এককালীন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা