,

দুই নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ড্যানিশ মন্ত্রী

68381_dnsডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন সফররত ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহায়তা মন্ত্রী মগেন্স জেনসেন। সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে তার সাক্ষাতের সূচি রয়েছে বলে জানাগেছে। তার আগে সন্ধ্যা ছয়টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে জেনসেন সাক্ষাৎ করবেন বলে বিএনপি সূত্র জানিয়েছে। সাক্ষাতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনীতিক সূত্র দাবি করেছে। গতকাল সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের পরামর্শ দিয়েছিলেন ডেনমার্কের মন্ত্রী। তিনি বলেছিলেন, কেবল তার দেশই নয়, বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় সবাই উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, অর্থনীতির স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে আলোচনার ভিত্তিতে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। বাংলাদেশের উন্নয়ন অংশীদার ডেনমার্ক সরকারের ওই গুরুত্বপূর্ণ প্রতিনিধি বলেন, যে কোন কোন দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। বাংলাদেশ কতৃপক্ষের ওপর আমাদের আস্থা রয়েছে। আশা করি সঙ্কট কাটিয়ে উঠতে সরকার অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ