,

স্বামীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সালাহ উদ্দিনের স্ত্রীর আবেদন

shekh-hasina_237196ডেস্ক রির্পোট : বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ২০ দলীয় জোটের মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদের সন্ধান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে চার নম্বর গেটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারক লিপি গ্রহণ শাখায় এ আবেদন জমা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী আব্দুল হামিদ আবেদনটি গ্রহণ করেন।এসময় সাংবাদিকসহ বেশ কিছু উসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা আহমদ বলেন, আশা করি, শত ব্যস্ততার মাঝেও মহানুভবতার সাথে আমাকে সাক্ষাতের জন্য আপনার মূল্যবান সময় প্রদান করে, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন।
স্বামীকে খুঁজে পেতে প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসিনা আহমদ বলেন, ‘আপনার কাছে আকুল আবেদন, আমার পরিবার, আমার সন্তানদের কথা বিবেচনা করে, প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে আমাদের আইনি ও সাংবিধানিক অধিকার রক্ষার নিমিত্তে ও সর্বোপরি মানবিক কারণে, আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ, বিশেষ নির্দেশনা ও সহায়তা প্রার্থনা করছি।
 তিনি বলেন, ‘আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন বা তাঁর বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাহলে তাঁকে অবিলম্বে আদালতে সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যথাযথ বিচার কার্যক্রম গ্রহণ করা হোক।
হাসিনা আহমেদ বলেন, আমি আশা করি প্রধানমন্ত্রী আমার অনুভূতি বুঝবেন। আমার স্বামী সালাহ উদ্দিনকে খুঁজে বের করবেন।
আবেদনে তার অনুভূতি জানাতে ও স্বামীর খোঁজ পেতে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ