,

বাংলাদেশি হ্যাকারদের হাতে বন্দি ভারতের ১২০০ সাইট!

8410_1অপরাধ ডেস্ক : ছিল রুমাল, হয়ে গেল বিড়াল! একটি সোশ্যাল মিডিয়ায় পেজ লাইকের সংখ্যা ছিল ২০ লক্ষ। যা ঘন্টায় ২ হাজার করে কমতে কমতে দাঁড়াচ্ছে প্রায় ১৬ হাজারের কাছাকাছি। এটা সম্ভব হল কী করে! মাথায় হাত পড়েছে আন্তর্জাতিক সংস্থা থেকে ভারতের শেয়ার বাজারের সাইটগুলি। ভারতের একটি নিউজ পোর্টাল এ খবর জানিয়েছে। সূত্রের খবর, ভারতের 'মওকা মওকা' শিরোনামের ভিডিও-র প্রতিবাদ জানাতে এই অভিনব পথ অবলম্বন করেছে বাংলাদেশি হ্যাকাররা। এখনও পর্যন্ত ১২০০-র বেশি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছে তারা। রাইজ অফ দ্য টাইগারস নামে একটি ফেসবুক পেজ খুলেছে হ্যাকাররা। বাংলাদেশের নানা হ্যাকিং গ্রুপ সম্মিলিতভাবে এই কাজ করে চলেছে। ওয়েবসাইট হ্যাক করার ফলে ভারতের শেয়ার বাজারের সাইট প্রায় ২০ মিনিট ডাউন হয়ে ছিল। এছাড়া আরও বিগ স্কেলে অ্যাটাকের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি এই হ্যাকাররা। তবে শুরুটা করেছে ভারতের কিছু তরুণীরা। কিছুদিন আগে তারা একটি সফ্ট ড্রিঙ্কস সংস্থার বিজ্ঞাপনের আদলে বাংলাদেশকে কটাক্ষ করে ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। তারই পাল্টা জবাব দিচ্ছে টাইগারসদের মতো বেশ কিছু হ্যাকাররা। ইতিমধ্যে এক মওকা মওকা-র প্রতিবাদে বাংলাদেশে তৈরি হয়েছে একাধিক ভিডিও।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ