,

স্থূল নারীদের ক্যানসারের ঝুঁকি

imagesপ্রযুক্তি ডেস্ক : স্থূলকায় বা মোটা নারীদের ক্যানসারের ঝুঁকি অন্যদের চেয়ে ৪০ শতাংশ বেশি। যুক্তরাজ্যের ক্যানসার রিসার্চ ইউকে নামের একটি প্রতিষ্ঠান এ তথ্য দিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রতি চারজন স্থূলকায় নারীর একজন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। স্থূলকায় নারীদের অন্ত্র, পিত্তাশয়, জরায়ু, বৃক্ক, খাদ্যনালিরসহ সাত ধরনের ক্যানসারের ঝুঁকি বেশি। এ ক্ষেত্রে এক হাজার স্থূল নারীর স্বাস্থ্য পরীক্ষা করে ২৭৪ জনের শারীরিক ওজনসংশ্লিষ্ট ক্যানসার শনাক্ত হতে পারে। অপরদিকে স্বাভাবিক ওজনের এক হাজার নারীর মধ্যে ক্যানসার আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৯৪ জনের। বিশেষজ্ঞদের পরামর্শ, ওজন কমানোর মাধ্যমে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করলে ক্যানসারের ঝুঁকি হ্রাস পেতে পারে। এ জন্য ধূমপান ও মদ্যপান বর্জন করা জরুরি। আইএএনএস।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের