শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০৫০ সালের মধ্যে ইউরোপ, আমেরিকার মতো হবে এ দেশ-ড. মুহম্মদ জাফর ইকবাল

Brahmanbaria_pic_1নিজস্ব প্রতিবেদক : ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বঙ্গবন্ধু জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। এ দেশ নিয়ে অনেকে হতাশা ব্যক্ত করেন, দুশ্চিন্তা করেন। কিন্তু আমি মনে করি যে দেশের ছেলে-মেয়ে এক কাতারে বসে পড়াশুনা করে এবং সমান ভাবে পড়ালেখা চালিয়ে যাচ্ছে সে দেশকে কখনো ঠেকিয়ে রাখা যাবে না’। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িযার চিনাইরে শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন আয়োজিত শিশু মেধাবৃত্তি ও শিশু মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি মুক্তিযোদ্ধারকে সম্মান জানিয়ে তাদেরকে দেখা মাত্র হাত মিলিয়ে কৃতজ্ঞতা জানানোর জন্য আহবান জানান তিনি। ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘২০৫০ সালের মধ্যে দেশ অনেক এগিয়ে যাবে। ইউরোপ, আমেরিকার মতো হবে আমাদের এ দেশ। তখন সেখানকার ছাত্র-ছাত্রীরা আমাদের এখানে পড়তে আসবে। তাদেরকে পড়াবে আমাদের দেশের শিক্ষকরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্রকার মোরশেদুল আলম, জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওছার, ড. ইয়াছমিন হক, মুনিরা মোর্শেদ মুন্নী, মো. আলমগীর মিয়া, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল-মামুন সরকার, প্রধান শিক্ষিকা সালমা বারী, প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মকবুল আহমেদ। অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক শিশুকে বৃত্তি প্রদান করা হয়।

 

 

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা