,

সালাহ উদ্দিন ইস্যুতে অবস্থান কর্মসূচি আসছে

Salahuddin-Ahmed-BNP1‘নিখোঁজ’ দলের যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ফিরিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি দিতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এতে সরকার সালাহ উদ্দিনকে ফিরিয়ে না দিলে আরও কঠোর কর্মসূচি দেবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এবিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য লে, জেনারেল অব. মাহবুবুর রহমান বলেন, ‘নিখোঁজ সালাহ উদ্দিনকে নিয়ে সরকার সঠিক তথ্য দিচ্ছে না। তাই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থান কর্মসুচি দেওয়ার কথা ভাবছেন।

তিনি বলেন, কর্মসূচি দেওয়ার আগে সরকার তাকে ফেরত দিতে পারেন। কেননা তাকে গোপনে রেখে আন্দোলন দমন করা যাবে না। জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। সরকার কোনভাবেই এ দাবিকে উপেক্ষা করতে পারে না।

এদিকে, সোমবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, খালেদা জিয়া সালাহ উদ্দিনের জন্য খুব আপসেট আছেন। ম্যাডাম বলেছেন, সালাহউদ্দিন আমার ছেলের মতো। তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এত দিনেও তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এটা কোনো রাজনীতি হল? গুম করা কোনো রাজনীতি হতে পারে না। এটা এক ধরনের নৈরাজ্য।

তিনি বলেন, সালাহ উদ্দিনকে ফেরত পাওয়া নিয়ে আন্দোলন করতে হবে। দরকার হলে উনি সালাহ উদ্দিনের জন্য অবস্থান কর্মসূচিও দিতে পারেন। উনি খুবই আফসেট আছেন সালাহ উদ্দিনের জন্য। একের পর এক গুম হচ্ছে। এটাকে সমর্থন করা যায় না।

প্রসঙ্গত, ১০মার্চ রাত ১০টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে একদল সাদা পোশাকধারী লোক রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে দুই গৃহকর্মীসহ সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার ও বিএনপি। এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ