বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

Nasirnagar Picture( 17 March)স্টাফ রিপোর্টার নাসিরনগর : নাসিরনগরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর জীবন,বাংলাদেশের মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও আর্দশের উপর আলোচনা সভা , বর্ণাঢ্য শোভাযাত্রা, দেশাত্মবোধক গান, শিশুদের চিত্রাষ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকতা,চৌধুরী মোয়াজ্জম আহমদের নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোক র‌্যালী উপজেলা সদরে বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছির উদ্দিন রানার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর,অধ্যক্ষ মোঃ আলমগীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপু,বীরমুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি, সদর ইউপি চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,যুবলীগ নেতা মোঃ নজরুল ইসলাম প্রমখ। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে দোয়া ,মিলাদ মাহফিল ও মন্দির-ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী পালন করে।
 

                        

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা