,

বাংলাদেশের ঘাম ঝরানো অনুশীলন

tigerক্রীড়া ডেস্ক : হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার পর ব্যাট-প্যাড উঠিয়ে রেখেছিলেন ক্রিকেটাররা। কোচ হাথুরুসিংহের কড়া আদেশ ছিল তিন দিন ক্রিকেট-সম্পর্কিত কার্যক্রম থেকে ক্রিকেটারদের দূরে থাকতে।
 

 

 

কোচের কথামতো কাজও করেছেন ক্রিকেটাররা। যাদের সঙ্গে পরিবার আছে তারা পরিবারের সঙ্গে ঘুরে কাটিয়েছেন। আর বাকিরা মেলবোর্ন ঘুরে দেখেছেন। তিন দিন ছুটির পর সোমবার অনুশীলনে নামে বাংলাদেশ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুশীলন করেছেন টাইগাররা। একই সঙ্গে মেলবোর্নের নেট ও ব্যবহার করেছে। তামিমকে নিয়ে অতিরিক্ত সময় ব্যয় করেছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।


প্রথমবারের মতো কোয়ার্টারে সুযোগ পাওয়া বাংলাদেশ চাইছে সাধ্যমতো নিজেদের বিশ্বমঞ্চে মেলে ধরতে। ভারতকে হারিয়ে শেষ চারে ওঠার স্বপ্নও দেখছে। চণ্ডিকা হাথুরুসিংহে সোমবার অনুশীলন শেষে সাংবাদিকদের জানান, শুধু ভারত নয়, বাংলাদেশের ক্রিকেটাররা এখন যে মনোবল নিয়ে আছে সেই মনোবলের জোরে বিশ্বকাপের সোনালি ট্রফিটাও জিততে পারবে।
 

 

হাথুরুসিংহের ভাষায়, ‘স্বাভাবিক খেলাটাই খেলার পরামর্শ থাকবে। আমরা যদি আমাদের স্বাভাবিক খেলাটা খেলি, তাহলে ট্রফিটা আমাদের হাতে আসবে। প্রতিপক্ষরা অনেক ভালো। আমরাও ভালো বলে এত দূর আসতে পেরেছি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ