,

পানির চাপে ভেঙ্গে গেছে ফারাক্কা বাঁধের গেট

farakkaরবিবার পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গার উপর তৈরি বাঁধের ৮৯ নম্বর স্লুইচ গেটটি পানির চাপে ভেঙ্গে গিয়েছে। সেই ভাঙ্গা গেট দিয়ে প্রবল বেগে পানি বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে।

বাংলাদেশে প্রবেশমুখের অদূরে গঙ্গা নদীর ওপরে নির্মিত এই বাঁধে মোট ১০৯টি স্লুইচ গেট রয়েছে। এই গেটগুলি ফারাক্কা চুক্তি মোতাবেক পানি ছাড়া ও আটকে রাখার কাজ করে। এর আগে ২০১২ সালে ও বাঁধের ১৩ ও ১৬ নম্বর গেট ভেঙ্গে গিয়েছিল।

এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বাংলাদেশকে অতিরিক্ত পানি দেয়া হচ্ছে। তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে দ্রুত বাঁধ সারাবার দাবি জানিয়েছিলেন।

এরপরেই ভারতের তৎকালীন পানিসম্পদ মন্ত্রী পবন কুমার বনশাল ফারাক্কা বাঁধ পরিদর্শন করে জানিয়েছিলেন, ফারাক্কা বাঁধের স্লুইচ গেটগুলি পুরনো হয়ে গিয়েছে। এগুলি সারাই করা হবে। এজন্য ৫ বছরের সময়সীমাও তিনি ধার্য্য করেছিলেন।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা