,

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Brahmanbaria Pic-01নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামাতের ডাকা অবরোধ হরতালের নামে দেশব্যাপী সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর গরুর বাজারে অনুষ্ঠিত সন্ত্রাস ও নাশকতা বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক তাজ মোহাম্মদ ইয়াছিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল কালাম ভূইয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লা বাহার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ ভূঞা, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা উলামা সমন্বয় পরিষদের সভাপতি মাওঃ আবদুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, জেলা যুবলীগ স্বাস্থ্য সম্পাদক আবদুল কুদ্দুছ, জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি জামাল উদ্দিন, সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজম, সাধারন সম্পাদক জসিম উদ্দিন রানা প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, বিএনপি-জামাত জোটের ডাকা অবরোধ-হরতাল জনগন প্রত্যাখ্যান করেছে। তাই দিশেহারা হয়ে বিএনপি-জামাত জোট পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে পুড়িয়ে হত্যা করছে। তিনি বলেন সন্ত্রাসী বোমাবাজদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা