,

কসবায় ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি দোকান ভষ্মিভূত, ২০ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত

kasba thana logoকসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের পুরাতন বাজারে গত শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি দোকন পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থরা দাবী করছেন; এতে তাদের কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দমকল বাহিনী বলছেন; বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
দমকল বাহিনী, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থদের সূত্রে জানা গেছে; শহরের পুরাতন বাজারের দক্ষিণগলিতে গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সোহাগ মিয়ার মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুড়ে যায় পরপর পাঁচটি দোকান। খবর পেয়ে কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি দমকল বাহিনী ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আখাউড়া ফায়ার সার্ভিস থেকেও একটি দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে রয়েছে; একটি মুদির দোকান, দুটি ঔষধের দোকান, একটি সেলুন ও একটি হোমিও ঔষুধের দোকান রয়েছে।
কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা সিপন বলেন; পাঁচটি দোকান পুড়ে কমপক্ষে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের লিডার নজরুল ইসলাম বলেন; বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ