বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষির ফলন ভালো হলে গ্রামের অর্থনীতি ভালো হবে- মোকতাদির চৌধুরী এমপি

Brahmanbaria Pic-01নিজস্ব প্রতিবেদক : প্রধান মন্ত্রীর সাবেক একান্ত সচিব, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, লেখক, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, কম্পোষ্ট সার জমির উর্বরা শক্তি বাড়ায়। গোবর, খড়কুটা পচে কম্পোষ্ট সার তৈরী হয়। তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের কারনে আমাদের কম্পোষ্ট সারের ব্যবহার কমে গিয়ে ছিল। বর্তমানে কম্পোষ্ট সারের ব্যবহার ব্যাপক ভাবে বাড়ছে।
তিনি বলেন, রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরা শক্তি কমে যায় কিন্তু কম্পোষ্ট সার ব্যবহার করলে জমির উর্বরা শক্তি বৃদ্ধি ও ফলন বৃদ্ধি হয়। তিনি কৃষক-কৃষানীকে প্রতিটি বাড়িতে কম্পোষ্ট সার তৈরী করে জমিতে ব্যবহারের পরামর্শ দেন।
Brahmanbaria Pic-02তিনি শনিবার দুপুরে কম্পোষ্ট সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের চানপুর, ধানসার ও মোহনপুর গ্রামে তিনটি কম্পোষ্ট পল্লী স্থাপনে  মোহনপুর বাজারে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। সরকার কৃষি ও বিদ্যুতে ভর্তুকী দিচ্ছে। ফলে আমরা খাদ্যে সয়ম্ভরতা অর্জন করেছি। বর্তমানে সারের জন্য কৃষক আর মরেনা বরং মানুষের জন্য সার এখন কাঁদে। তিনি বলেন, ইতিমধ্যেই আমরা শ্রীলংকায় ৫০ হাজার মেঃ টন চাল রপ্তানী করেছি। ভারতেও ২৫ হাজার মেঃ টন চাল রপ্তানী করব। তিনি বলেন, দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষির ফলন ভালো হলে গ্রামের অর্থনীতি ভালো হবে। তিনি বলেন, আমরা এখন নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মান করছি। দেশের সকল সেক্টরে উন্নতি হয়েছে।
তিনি বলেন, বিএনপির ডাকা হরতাল-অবরোধ জনগন প্রত্যাখ্যান করেছে। তাই দিশেহারা হয়ে বিএনপি জামাত যানবাহন ভাংচুর করছে। পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে পুড়িয়ে মারছে। তিনি বলেন, মানুষকে হত্যা করা অন্যায়। এটা ইসলাম অনুমোদন করেনা। বেগম খালেদা জিয়ার ডাকা হরতাল অবরোধ তার দলের নেতারাই মানে না। হরতাল অবরোধে বিএনপির নেতাদের গাড়ি চলছে। তাদের কল-কারখানা ফ্যাক্টরী চলছে। তিনি বলেন, আমরা কৃষির উন্নয়নে কাজ করছি। গ্রামের মানুষের মুখে হাঁসি ফুটলে বাংলাদেশের মুখে হাসি ফুটবে। তিনি কৃষি ও কৃষকের উন্নয়নে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
মাঠ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ডঃ আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুল কবির কালাম।
বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরীফ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাপ খান মানিক, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কফিল উদ্দিন, উপ সহকারী কৃষি অফিসার সালমা আক্তার, কৃষানী নূরজাহান বেগম এবং চাষী মোঃ মারাজ মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কে.এম. বদরুল হক।
আলোচনা সভার আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন গ্রামের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে কম্পোষ্ট সারের প্রদশর্নী দেখেন।
উল্লেখ্য সদর উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টের আর্থিক সহায়তায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক