,

ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষায় সুযোগের নির্দেশনা বাতিল করবে শিক্ষামন্ত্রী

bnimg-300x300ডেস্ক রির্পোট : ক্লাসে ৭০ শতাংশ উপস্থিতি থাকলেই চলবে, নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় ফেল করলেও বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয়ের এমন পরিপত্র জারিতে বির্তকের সৃষ্টি হয়েছে শিক্ষা মহলে। হটাৎ করে শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের এমন সিদ্ধাতে অসন্তোস শিক্ষাবীদ, শিক্ষক-অভিভাবক সমাজ। বর্তমানে এ বিষয়কে ঘিরে রীতিমত শিক্ষা মহলে ঝড় উঠেছে। পড়ালেখা থেকে দূরে রেখে ফাঁকিবাজ বানাতে শিক্ষা সচিব এমন সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পরিপত্রটি জারির পূর্বে অবগত ছিলেন না সয়ং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিষয়টি নিয়ে শিক্ষকদের লিখিত অভিযোগের পর শিক্ষামন্ত্রী তা বাতিলের পরামর্শ দিয়েছে শিক্ষা সচিবকে। এই পরিপত্র বাতিল ঘোষণা করার আশ্বাসও দিয়েছেন সচিব। চলতি সপ্তাহে শিক্ষামন্ত্রণালয় থেকে এটি বাতিল করার ঘোষণা দেয়া হবে বলে জানা যায়।
অভিভাবকরা জানান, এই সিদ্ধান্ত পড়ালেখা থেকে শিক্ষার্থীদের দূরে ঠেলে দেবে। পড়ালেখা বাদ দিয়ে কোনমতে ক্লাসে উপস্থিতিতেই বেশি মনোযোগী হবে ছাত্রছাত্রীরা। নির্বাচনী পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে অভিযোগ করেছেন । এতে পাবলিক পরীক্ষার সামগ্রিক ফল খারাপ হতে পারে। পাবলিক পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনী পরীক্ষাও পুরোপুরি গুরুত্বহীন হয়ে পড়তে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের হঠকারী এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন অভিভাবকরা।
এ বিষয়ে শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদ্দীন পাটোয়ারী বলেন, এখন এমন হবে যে- কেউ পরীক্ষার আগে পড়ালেখা করবেই না। ছাত্রছাত্রীদের ওপর পড়ালেখার কোন চাপই থাকবে না। প্রতিষ্ঠানগুলো গভর্নিং বডি বা অন্য প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করে ৭০ শতাংশ উপস্থিতি দেখানোতে ব্যস্ত থাকবে। এটা করা তো খুব সহজ।
এই পরিপত্রের ফলে এভারেজ মানের শিক্ষার্থীরা পড়ালেখা কমিয়ে দিবে। এই পরিপত্র তো কেউ দাবি করেনি, তাহলে এটা কেন করা হলো এমন প্রশ্ন তুলে তিনি।
বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি জানান, ভালে ফলাফলে এগিয়ে যেতে সকল প্রতিষ্ঠান প্রতিযোগিতার মধ্যে থাকে। শিক্ষামন্ত্রণালয়েল এ সিদ্ধান্ত বাস্তাবায়ন হলে শিক্ষার মান নিš§গতি হবে। ফেলের সংখ্যা বৃদ্ধি পাবে। ফলে শিক্ষপ্রতিষ্ঠানগুলোর সুনাম হারাবে। শিক্ষকরা অতিসত্বর এটি বাতিলের দাবি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ