বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে আত্মসমর্পণের পরামর্শ প্রধানমন্ত্রীর

14-03-15-pm_peshajibi-somab_124478ডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
শনিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, 'আমি উনাকে পরামর্শ দেব, কোর্টে তার বিরুদ্ধে সমন জারি হয়েছে, উনি যেন আত্মসমর্পন করেন। সেটাই উনার জন্য মঙ্গল হবে। আর তা যদি তিনি না মানেন তাহলে কোর্টের আদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।'
 
বিএনপি চেয়ারপারসনের সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগে সভাপতি বলেন, 'যার হাতে মানুষের রক্ত তার সাথে কিসের সংলাপ। যে মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, যে শিশুদের পুড়িয়ে মারে, যে অন্তসত্বা নারীকে পুড়িয়ে মারে তার সাথে কিসের সংলাপ। জঙ্গীদের নেতার সঙ্গে সংলাপ হতে পারে না।'
 
শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা খালেদা জিয়া সংবাদ সম্মেলনে 'যৌক্তিক পরিণতিতে' না পৌঁছানো পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। এ সময় তিনি সবার কাছে গ্রহণযোগ্য সরকারের অধীনে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্রুত সংলাপের আয়োজন করার আহ্বান জানান।
 
খালেদা জিয়ার সংলাপের দাবি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, 'তিনি নির্বাচনে আসেননি, এটা তার সিদ্ধান্ত। এখন তিনি সংলাাপ চান। আমি নিজে টেলিফোন করেছিলাম। তিনি তখন কি বলেছিলেন আপনারা জানেন। ওই রকম ঝগড়া আমি জীবনেও শুনিনি। এখন তিনি আলোচনা চান।'
 
তিনি বলেন, 'আমি চেষ্টা করেছি তাদের নির্বাচনে আনার। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও দেওয়ার প্রস্তাবও দিয়েছি। উনি সেটা রাখলেন না। উনি নির্বাচন বর্জন করলেন। নির্বাচন বর্জন করার পর সেই নির্বাচন ঠেকানোর জন্য তিনি হত্যাযজ্ঞ চালিয়েছেন। উনার দৃষ্টিতে নির্বাচন বৈধ নয়। কিন্তু সারা বিশ্ব এ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে।'
 
প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'আজকে খালেদা জিয়া মানুষকে যে কষ্ট দিচ্ছেন, তা দূর করার জন্য যা যা করার দরকার আমরা তা করবো।'
 
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান হরতাল-অবরোধ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, 'বিএনপি নেত্রী হরতাল-অবরোধের ডাক দিয়েছেন। তার হরতাল তো তার নিজ দলের নেতারাও মানেন না। বিএনপি নেতাদের সব ব্যবসা চলছে। তারা গাড়িতে ঘুরে বেড়ান। আর বিএনপি নেত্রী নিজেকে অফিসে অবরুদ্ধ রেখে একের পর এক কর্মসূচি দিচ্ছেন। তিনি আন্দোলনে ব্যর্থ। জনসমর্থন আদায় করে তিনি আন্দোলন করতে পারেননি।'
 
বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, 'বিএনপি নেত্রী মানুষ মারছেন। পোড়া মানুষগুলো সাধারণ মানুষ। সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে খালেদা জিয়া নাশকতায় দগ্ধদের জন্য কোনো সমবেদনা জানাননি। তিনি খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারছেন। দেশ অর্থনীতিতে এগিয়ে যাক তা তিনি চান না।'

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা