,

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন দুইটি ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

ashuganj power stationআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন দুইটি ইউনিট থেকে পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুইটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম জানান  আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে প্রায় ৩’হাজার ছয়শ কোটি টাকা ব্যয়ে ২শ ২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ২’শ ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন মডিউলার পাওয়ার প্লান্ট স্থাপনের কাজ শুরু হয় ২০১৪ সালের শুরুতেই। এ দুটি ইউনিটের নির্মান কাজ শুরু করেন আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিয়োজিত কোরীয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান হুন্দাই ও বাংলাদেশের  ইউনাইটেড গ্রুপ লিমিটেড। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে তারা। এই দুটি ইউনিট থেকে আজ সকালে পরীক্ষামুলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এই দুটি ইউনিট থেকে প্রাথমিক ভাবে ১’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।যার প্রায় সবটিই  জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
আশুগঞ্জ নতুন দুটি ইউনিটের প্রকল্প পরিচালক প্রকৌশলী অজিত কুমার সরকার জানান, নির্ধারিত সময়ের আগেই আজ সকাল ১০টার দিকে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ২১০ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্লান্ট থেকে পরীক্ষামূলক ভাবে উৎপাদিত বিদ্যুৎ  জাতীয় গ্রীডে সরবরাহ শুরু হয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা