,

ব্রাহ্মণবাড়িয়াগামী রয়েল কোচে দুর্ধর্ষ ডাকাতি,যাত্রীদের মারধোর,নগদ টাকা ও মোবাইল লুট

dakat=======আমিরজাদা চৌধুরী : ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহি কোচে শুক্রবার সন্ধ্যা রাতে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নগঞ্জের আড়াইহাজারের ছনপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে । ডাকাতরা যাত্রীদের মারধোর করে তাদের সব কিছু লুটে নেয়। এসময় ডাকাতদের হামলায় বাসটির সুপারভাইজার রাসেলসহ কয়েক যাত্রী আহত হয়। ঢাকা-ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচলকারী রয়েল পরিবহনের বাস নং ঢাকামেট্রো-ব-১৪-৭৩৫৫ এর চালক ফজলুল হক জানান- যাত্রীবেশী ডাকাতরা এই ঘটনা ঘটিয়েছে। সায়েদাবাদের গোলাপবাগ কাউন্টার থেকে যাত্রীবেশে প্রথম ২ জন ডাকাত উঠে। তবে ডাকাতিতে জড়িত ছিলো ৬/৭ জন। গোলাপবাগ থেকে যে দু-জন উঠেছিলো ডাকাতির সময় গাড়ির সুপারভাইজার তাদের চিনতে পারে। এরপরও আরো কয়েকটি কাউন্টার থেকে বাসটিতে যাত্রী উঠানো হয়। বাকী ডাকাতরা কোথা থেকে উঠেছে সেটি নিশ্চিত নয় বাসটির ষ্টাফরা। চালক ফজলুল জানান- ডাকাতরা ছনপাড়া আসার আগেই তাকে অস্ত্র ঠেকিয়ে চালকের আসন থেকে উঠিয়ে নেয়। এসময় ডাকাতদের একজন চালকের আসনে বসে গাড়ি চালাতে শুরু করে। ডাকাতদের মধ্যে দু-জনের মুখোশ পরিহিত ছিলো বলে জানান চালক ফজলুল। বাকী ডাকাতরা গাড়ির ভেতরের লাইট বন্ধ করে যাত্রীদের কাছ থেকে মালামাল লুট করতে শুরু করে। এসময় ডাকাতরা অনেক যাত্রীকে মারধোর করে। বাসের সুপারভাইজার রাসেল ডাকাতদের হামলায় আহত হয়।
৩৬ জন যাত্রী নিয়ে সন্ধ্যা  ৭ টার দিকে বাসটি কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ডাকাতি শেষে ছনপাড়ায় গাড়ি থামিয়ে এরা নেমে পড়ে। ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে আসে। তারা চালক এবং যাত্রীদের সঙ্গে কথা বলে। তাদের নাম ঠিকানা লিখে নিয়ে চলে যায়। বাসের ষ্টাফরা জানান- ঢাকা থেকে গাড়িটি ঐ পর্যন্ত আসার পথে পুলিশের দেখা পাওয়া যায়নি। ডাকাতরা কি পরিমান মালামাল লুট করে নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গাড়ির চালক ফজলুল হক জানিয়েছেন- অনেক যাত্রী তাদের কাউন্টারে জানিয়েছে তাদের কারো ২/৩ হাজার টাকা ,কারো ৫ হাজার টাকা এবং মোবাইল ফোন ডাকাতরা নিয়ে গেছে। এরআগে ডিসেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী একই বাস সার্ভিসের আরেকটি বাসে নরসিংদীর বেলানগর এলাকায় সন্ধ্যারাতে ডাকাতি হয়। ঐ ঘটনাটি সম্পর্কে  বাসটির যাত্রী ডাকাতির শিকার আখাউড়ার ছতুরা-চান্দপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক এস ইউ বাদল জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসটিতে নরসিংদীর বেলানগর এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটেছিলো। ডাকাতরা যাত্রী বেশেই বাসে ছিলো। আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আমার পকেটে কেউ হাত ডুকানোর পর আমার ঘুম ভেঙে যায়। তখন আমি চোর চোর বলে চিৎকার শুরু করলে আমার গলায় ছুরি ধরা হয়। অন্যেরা চুপ থাকায় আমি বুঝতে পারি বাসে ডাকাত পড়েছে। ডাকাতরা আমার কাছ থেকে মোবাইল ফোন ও ৭/৮ হাজার টাকা নিয়ে যায়। আরেকজন ব্যবসায়ী যাত্রীর কাছ থেকে দেড়-দু লাখ টাকা নিয়ে যায়। ডাকাতি শেষে ডাকাতদের একজন তোরা নাম নাম বলার পর গাড়ি থামিয়ে নরসিংদীর বেলানগর এলাকায় সবাই নেমে পড়ে।  
 


 

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর