,

অস্ট্রেলিয়ার বিপক্ষে নাজেহাল স্কটল্যান্ড!

208591ক্রীড়া ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে শনিবার হোবার্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় স্কটল্যান্ড। এবং ব্যাটিংয়ে নেমেই নাজেহাল অবস্থা স্কটিশদের। মাত্র ১২৫ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলে তারা।

শনিবার হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতেও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক।

হোবার্টের বেলেরিভ ওভালের আকাশ মেঘে ঢাকা। বৃষ্টির অনেক বেশি সম্ভাবনা। তবে আদ্রতায় ভরা এই পরিবেশে অস্ট্রেলিয়ার কাছে ব্যাটিংই কাম্য ছিল সবার। অধিনায়ক মাইকেল ক্লার্কও স্বীকার করলেন, ব্যাটিং নেওয়াই উচিৎ ছিল প্রথমে। কিন্তু ফিল্ডিং নেওয়ার উদ্দেশ্য ছিল অন্য। বোলারদের আরও একটু ঝালিয়ে নেওয়া।

হ্যাভিয়ের দোহার্তির পরিবর্তে দলে ফিরেছেন পেসার প্যাট কামিন্স। সুতরাং, বোলিং শক্তিতে কতটুকু পরিবর্তন এলো এবং কোর্টার ফাইনালের জন্য এই বোলিং লাইনআপ কতটুকু কার্যকরী হবে, সেটা পরখ করতেই স্কটিশদের বিপক্ষে প্রথমে ফিল্ডিং নেওয়া। ক্লার্ক নিজ মুখেই বললেন, ‘আমাদের মূল উদ্দেশ্য টুর্নামেন্ট জয়। সে লক্ষ্যে নিজেদের সামর্থ্য পরখ করাও জরুরি।’

প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে খুশি স্কটল্যান্ড অধিনায়ক পিটার মমসেন।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল