,

নতুন রাজধানী করবে মিসর

48a94a7ae29b33e465a01ef76d19844d-Egypt-New-capitalআন্তর্জাতিক ডেস্ক : মিসরের সরকার নতুন একটি রাজধানী করার পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বর্তমান রাজধানী কায়রোর পূর্বে নতুন রাজধানী গড়ে তোলা হবে। নতুন রাজধানীর নাম এখনো ঘোষণা করা হয়নি।

দেশটির গৃহায়ণমন্ত্রী মোস্তাফা মাদবউলি বলেন, এই প্রকল্পে খরচ হবে ৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। কাজ পুরোপুরি শেষ হতে সময় লাগবে পাঁচ থেকে সাত বছর।

মিসরের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে পর্যটন নগর শারম আল শেখ-এ বিনিয়োগ-সংক্রান্ত এক সম্মেলনে নতুন রাজধানী করার পরিকল্পনাটি ঘোষণা করা হয়।

নতুন রাজধানী করার উদ্দেশ্য—কায়রোর ওপর চাপ ও অতিরিক্ত জনসংখ্যা কমানো।

বর্তমানে বৃহত্তর কায়রোর জনসংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ। আগামী ৪০ বছরের মধ্যে তা দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।

মিসরের পার্লামেন্ট, সরকারি বিভাগ ও মন্ত্রণালয়, বিদেশি দূতাবাস প্রভৃতি নতুন রাজধানীতে সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ