,

ভিটামিন সি কীভাবে উৎপাদিত হয়

201c4d31e61007fdf35884a43db9f46c-2প্রযুক্তি ডেস্ক : গাছপালা কীভাবে ভিটামিন সি উৎপাদন নিয়ন্ত্রণ করে, তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাঁরা বলছেন, উদ্ভিদ শিকড়ের সাহায্যে মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ করে। পাশাপাশি সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোকে শক্তিতে রূপান্তর করে। এই সামগ্রিক প্রক্রিয়ার মাধ্যমেই অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদান তৈরি হয়।

দ্য প্ল্যান্ট সেল সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক রজার হেলেনস বলেন, ‘ভিটামিন সি আমাদের খাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ, এটি আমাদের শরীরে বেশি পরিমাণে আয়রন গ্রহণ করতে সহায়তা করে, যা শরীরের কোষগুলোতে অক্সিজেন পৌঁছে দেয়।’

আয়রনের অভাবজনিত রোগ অ্যানিমিয়া এবং স্কার্ভির মতো রোগ প্রতিরোধে ভিটামিন সি একটি কার্যকর উপাদান। বিজ্ঞানীরা বলছেন, উদ্ভিদের ভিটামিন সি উৎপাদন ও নিয়ন্ত্রণ-প্রক্রিয়া আরও ভালোভাবে জানতে পারলে কৃষি উৎপাদনকৌশলে অগ্রগতির পাশাপাশি অপুষ্টির মতো সমস্যা দূর করার প্রচেষ্টায় সাফল্য সহজ হবে।

প্রতিটি উদ্ভিদের কোষেই একটি জটিল উৎসেচকের (এনজাইম) উপস্থিতিতে জৈবরাসায়নিক প্রক্রিয়ায় ভিটামিন সি উৎপাদিত হয়। কিন্তু তা নিয়ন্ত্রণের উপায় বা কৌশল মূলত দুটি। প্রথমটি হলো ডিএনএ নির্দেশনা অনুযায়ী আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড অণু উদ্ভিদের কোষগুলোকে নির্দিষ্ট প্রক্রিয়ায় সক্রিয় করে তোলে। আর দ্বিতীয়টি হলো আরএনএ সরাসরি ভিটামিন সি উৎপাদনকারী এনজাইমে রূপান্তরিত হয়। সর্বশেষ গবেষণায় কুইন্সল্যান্ডের ওই বিজ্ঞানীরা ভিটামিন সি উৎপাদনে দ্বিতীয় কৌশলটির একচেটিয়া প্রাধান্য দেখতে পান। হেলেনস বলেন, তাঁদের আবিষ্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আরএনএ একটি প্রোটিনে রূপান্তরিত হয়ে ভিটামিন সি উৎপাদনে মূল ভূমিকা পালন করছে। আর কোষগুলো আরএনএ তৈরি করছে কি না, সেটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তবে মজার ব্যাপার হলো, ভিটামিন সির মাত্রা অনুযায়ী নির্ধারিত হয় আরএনএ প্রোটিনে রূপান্তরিত হবে কি না। আর কতটুকু ভিটামিন সি উৎপাদিত হবে, তা পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে। যেমন: অতিরিক্ত আলো বা খরার মধ্যে উদ্ভিদ নিজেকে টিকিয়ে রাখার জন্যই বেশি পরিমাণে ভিটামিন সি উৎপাদন করে, যা একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ