,

ফেসবুক পেজ বাশেরকেল্লার প্রধান এডমিন আটক!

baser kell-2ডেস্ক রির্পোট : ফেসবুক পেজ বাশেরকেল্লার প্রধান সম্পাদক এবং প্রধান এডমিন কে এম জিয়া উদ্দিন ফাহাদকে আটক করা হয়েছে। গোয়েন্দা বিভাগের সদস্যরা কুমিল্লা থেকে বৃহস্পতিবার ভোর রাতে তাকে আটক করে ঢাকায় নিয়ে আসে বলে প্রিয়.কমকে জানান ডিএমপি’র উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি জানান, ‘বাশেরকেল্লা নামের এই ফেসবুক পেজটির মাধ্যমে জামায়া- শিবিরের পক্ষে সরকার বিরোধী প্রচারণা চালান হয়। একই সঙ্গে নাশকতার উস্কানি এবং ভুয়া তথ্য ও ছবি প্রকাশ করে বিভ্রান্তি ছাড়ান হয়।’

মাসুৃদুর রহমান জানান, আটক জিয়া উদ্দিন ফাহাদ জামায়ত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। সে বাশেরকেল্লা ছাড়াও আরো ৫০টি ফেসবুক পেজ পরিচালনা করে ভিন্ন ভিন্ন নামে। এই পেজগুলোর মাধ্যমেও নাশকতার উস্কানি এবং ভুয়া তথ্য ও ছবি প্রকাশ করা হয়।

তিনি জানান,‘ তার কাছ থেকে একাধিক মেবাইল ফোন ও সিম এবং একাধিক ইমেইল আইডি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে কম্পিউটার।’

শুক্রবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং-এ বিস্তারিত জানান হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা