,

‘ইত্যাদি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল

67476_e2বিনোদন প্রতিবেদক : দেশ-বিদেশের অসংখ্য দর্শকের অনুরোধে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছে। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয় তার অফিসিয়াল ফেসবুকে। উল্লেখ্য, দীর্ঘদিন থেকেই ‘ইত্যাদি’র দর্শক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ শুভাকাঙক্ষী একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খোলার জন্য ফাগুন অডিও ভিশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে আসছিলেন। তাদের অভিযোগ, এই পাইরেসির যুগে বিভিন্ন নামের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ‘ইত্যাদি’সহ বরেণ্য এ নির্মাতার বিভিন্ন অনুষ্ঠান বিনা অনুমতিতে আপলোড করে আসছিল। এসব অনুষ্ঠানের শব্দ ও ভিডিওর মান অত্যন্ত নিম্নমানসম্পন্ন। এসব কারণে দর্শকরাও ‘ইত্যাদি’ দেখার আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারছিলেন না। তাই দর্শকদের অনুরোধে গত ১১ই মার্চ বিকাল ৫টা ৪৫ মিনিটে ফাগুন অডিও ভিশন একটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছে। এখন থেকে এ চ্যানেলে ‘ইত্যাদি’সহ গত ২৬ বছরে হানিফ সংকেত নির্মিত বিভিন্ন অনুষ্ঠান, দর্শকপ্রিয় বিভিন্ন পর্ব, বিভিন্ন সময়ে করা নানা শিক্ষা, সংস্কৃতি, সচেতনতা, মানবিক ও হৃদয়ছোঁয়া প্রতিবেদন, সচেতনতামূলক নাট্যাংশ বারবার দেখতে পারবেন। এছাড়া দর্শকদের অনুরোধের যে কোন পর্বও এ চ্যানেলে আপলোড করা হবে। দর্শকরাও আর ‘ইত্যাদি’র আসল মজা থেকে বঞ্চিত হবেন না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা