বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ভুয়া চিকিৎসকসহ তিনজনের কারাদণ্ড

bowaব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুয়া চিকিৎসকসহ তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আহ্সান হাবীব এ দণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার সাতগাঁও গ্রামের হাবিবুর রহমানের ছেলে শিহাব উদ্দিন (৩৭), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরের মো. হাবিবুল্লাহ মিয়ার ছেলে শামীম মিয়া (৩৫) ও একই উপজেলার সেকু গ্রামের আফসার আলীর ছেলে শামীম আহমেদ (৩৬)। সাজাপ্রাপ্তদের মধ্যে শামীম আহমেদ ভুয়া চিকিত্সক বাকি দুইজন সহায়তাকারী।

তাদের কাছ থেকে ওষুধসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তারা সবাই যাত্রাবাড়ির সেন্ট্রাল স্পেশালিস্ট হাসপাতালে কর্মরত বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, সন্ধ্যায় আখাউড়ার মোগড়া ইউনিয়ন পরিষদ ভবনে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এরই মধ্যে আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। আগে জেলার অন্যত্র ক্যাম্প করে তারা প্রতারণা করে বলে অভিযোগ উঠলে ছুটে আসেন
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নান্নু মিয়া। পরে কাগজপত্র ঘেঁটে তাদের সন্দেহ হলে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেওয়া হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নান্নু মিয়া বলেন, ‘আমি আসার আগেই কয়েকজনকে প্রেসক্রিপশন দেওয়ার পাশাপাশি ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে বলা হয়। কাগজপত্র ও আয়োজকদের মতিগতি দেখে সন্দেহ হলে বিষয়টি ইউএনওকে জানানো হয়’।

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আহ্সান হাবীব জানান, সাজাপ্রাপ্তরা জানিয়েছে তারা দেশের বিভিন্নস্থানে চক্ষু ক্যাম্পের আয়োজন করে। কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কোনো কাগজপত্র পাওয়া যায় নি। আদালতে তারা অপরাধ স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা