,

নাসিরনগর-মাধবপুর সড়কে ডাকাতি

dakati ...স্টাফ রিপোর্টার সরাইল : পাওনা টাকা চাইতে এসে ডাকাতের কবলে পড়লেন দুই ব্যবসায়ি। গত বুধবার রাতে নাসিরনগর- মাধবপুর সড়কের তিলপাড়া ব্রীজের নিকটে এ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের কবলে পড়া দুই ব্যবসায়ি মাধবপুরের ছাতিয়াইনের বাসিন্ধা জাবেদ হোসেন (৩৫) ও মো: বাজিদ মিয়া (৪০) জানায়, ধনকূড়া গ্রামের শরীফ মিয়ার কাছে পাওনা টাকা চাইতে নাসিরনগর আসেন ওই দুই ব্যবসায়ি। শরীফ মিয়ার সাথে কথাবার্তা শেষ করে দশটায় তারা ছাতিয়াইনের উদ্যেশ্যে রওয়ানা দেন। রাত সাড়ে দশটায় তারা আনন্দপুর ও তিলপাড়ার মধ্যবর্তী স্থানে ব্রীজের নিকট পৌঁছা মাত্র ১০/১২ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের গতিরোধ করে। ডাকাতরা তাদের মারধর করে নগদ ১৬ হাজার টাকা ও একটি ডিসকভার মোটর সাইকেল ছিনিয়ে নেয়। পরে তাদের হাত পা বেঁধে সড়কের পাশের খালি মাঠে ফেলে রেখে চলে যায়। রাত দেড়টার দিকে দুই ব্যবসায়ি বাঁধ খুলে সড়কে উঠে মুঠোফোনে ঘটনাটি পুলিশকে জানায়। ব্যবসায়িরা জানায়, এত রাতে আপনারা ওখানে কেন গিয়েছেন বলে ধমক দেয়। প্রসঙ্গত: সম্প্রতি একই সড়কের ফুলপুর নামক স্থান থেকে রাত আটটায় দৈনিক ভোরের কাগজের নাসিরনগর প্রতিনিধি আবদুল মজিদের মোটর সাইকেলটি ছিনিয়ে নিয়েছিল ডাকাতরা।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর