বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ৫ অটোরিকশা ছিনতাইকারী গ্রেপ্তার ছাড়িয়ে নিতে প্রভাবশালীদের তদবির

B Baria Mapস্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে পাঁচ সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইকারীকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গত বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বেড়তলা নামক এ ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের থানা থেকে ছাড়িয়ে নিতে রাতভর চলে প্রভাবশালীদের তদবির। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাতে সরাইলের বিশ্বরোড মোড় থেকে পাঁচ যুবক ভৈরব যাওয়ার কথা বলে একটি অটোরিকশা ভাড়া করে। অটোরিকশাটি মহাসড়কের বেড়তলা এলাকায় পৌঁছার পর সামনের সীটে বসা দুই যুবক চালক সোহেল মিয়ার(২৮) চোখে স্প্রে মেরে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর চালককে ধাক্কা মেরে সিএনজি থেকে ফেলে দেয়। পেছন থেকে যাত্রীবাহী একটি মাইক্রো দ্রুত গতিতে গিয়ে ওই সিএনজিটিকে আটক করে। লোকজন হাতেনাতে পাঁচ ছিনতাইকারীকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সঙ্গাহীন অবস্থায় চালককে সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কসবা উপজেলায়। আটককৃত ছিনতাইকারীরা হলো- নরসিংদী জেলার মনোহরদি উপজেলার মাদুশাল মধ্যপাড়ার সামছুল হক ভূইয়ার ছেলে মো: আলমগীর হোসেন (২৯), মৃত জহির উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন পলাশ (২৫), কাটাবাড়িয়া খান বাড়ির মৃত মোশাররফ হোসেন খানের ছেলে মোয়াজ্জেম হোসেন খান (৩১), উত্তর বারদিয়ার মো: সাইফুদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২) ও ফায়েজ উদ্দিনের ছেলে মো: রফিকুল ইসলাম (৩২)। সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) মো: শহিদুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার পাঁচ ছিনতাইকারীকে আদালতে প্রেরন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক