,

মনিরুজ্জামানের ভাস্কর্য সারাদেশে

monir-12জেলার গন্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার মনিরুজ্জামানের তৈরি ভাস্কর্য। এতে একদিকে যেমন আর্থিক সফলতা পাচ্ছেন তিনি, তেমনি কর্মসংস্থান হচ্ছে অনেক যুবকের। এ অবস্থায় সরকারের কাছে আর্থিক ও প্রশিক্ষণ সহায়তা চেয়েছেন তিনি।

স্বাবলম্বী হওয়ার স্বপ্নে, রড-সিমেন্ট ও পাথর দিয়ে পশু-পাখির ভাস্কর্য নির্মাণ শুরু করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকার মনিরুজ্জামান। শহরতলীর ইউনিয়নের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের পাশের জমি লিজ নিয়ে, স্বল্প পরিসরে শুরু হয় তার শিল্পকর্ম। দিনদিন বাড়তে থাকে এর চাহিদা।

তাই, এসব ভাস্কর্য জেলার গ-ি পেরিয়ে এখন ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তিনি। আর, তার এমন উদ্যোগে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে স্থানীয় অনেক নারী-পুরুষের।

এ অবস্থায়, সরকারের কাছে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা চেয়েছেন মনিরুজ্জামান। তিনি বলেন, আর্থিক কিছু সমস্যা আছে, সরকার থেকে যদি আমাকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো তবে কাজটি আরো সুন্দরভাবে করতে পারতাম।

অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.আশরাফুল আলম জানালেন, আর্থিক সহযোগিতা দেয়া হবে তাকে।

তিনি বলেন, এই বিষয়ে কোনো প্রশিক্ষক আমাদের এরিয়াতে নেই, আমরা চেষ্টা করছি তাকে কিভাবে আরো অনুপ্রেরণা দেয়া যায়।

২০১০ সালে প্রতিষ্ঠিত এই ভাস্কর্য কারাখানায় বর্তমানে স্থায়ীভাবে কাজ করছেন ২০ জন শ্রমিক।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ