,

প্রতিদিনের খাদ্যতালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার দূর করবে ৬ টি রোগ

fiber2সুস্থ থাকতে হলে সঠিক খাদ্যাভ্যাস সবচাইতে বেশি জরুরী। কিন্তু আমরা অনেকেই এই বিষয়টি একেবারেই মেনে চলি না। অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁক আমাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আর এ কারণেই আমরা হুট করে নানা শারীরিক সমস্যায় পড়ে যাই। কিন্তু স্বাস্থ্যকর খাদ্য খাওয়ার অভ্যাস এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে খুব সহজেই। ফাইবার সমৃদ্ধ খাবার স্বাস্থ্যকর খাবারের মধ্যে অন্যতম। নিয়মিত ফাইবার সমৃদ্ধ খাবার খেলে প্রায় ৬ ধরণের মারাত্মক শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
১) কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে

ফাইবার সমৃদ্ধ খাবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এবং পাকস্থলী ও গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা দূর করতে সহায়তা করে।
২) কোলন ও রেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমে

ফাইবার সমৃদ্ধ খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে কোলন ও রেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমে।
৩) হৃদপিণ্ডের সমস্যা দূর করে

গবেষণায় দেখা যায় খাদ্যতালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার রাখলে হৃদপিণ্ডের সমস্যা প্রায় ৪০% পর্যন্ত কমে যায়।
৪) ওজন কমাতে সহায়তা করে

ওজন কমাতে চান? কিন্তু একেবারেই পারছেন না? তাহলে খাদ্যতালিকা পূর্ণ করুন ফাইবার সমৃদ্ধ খাবারে। কারণ ফাইবার সমৃদ্ধ খাবার অনেকটা সময় ধরে ক্ষুধার উদ্রেক করে না, যার ফলে আজেবাজে খাবার কম খাওয়া হয়। এতে করে ওজন কমে যায়।
৫) হেমোরয়েডের ঝুঁকি কমায়

ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে হেমোরয়েডের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
৬) গলব্লাডার এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়

ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে গলব্লাডার পাথর এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে এবং সেই সাথে রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে।
চিনে নিন ফাইবার সমৃদ্ধ খাদ্যগুলো

বেরি জাতীয় ফল, আপেল, পেয়ারা, আম, পাতাকপি, ব্রকলি, ফুলকপি, ভুট্টা, বীণ, আটার রুটি, কাঠবাদাম, পেস্তাবাদাম, চীনাবাদাম, আলু, টমেটো, সবুজ শাক ইত্যাদি সবই ফাইবার সমৃদ্ধ খাবার।

সূত্রঃ দ্য টাইমস অফ ইন্ডিয়া
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ