,

টয়লেট পেপারে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের রহস্য

malaysia_0আন্তর্জাতিক ডেস্ক : গেলো জুলাই মাসের ঘটনা। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের সাগর তীরে মালয়েশিয়া এয়ারলাইন্সের লোগোযুক্ত এবং প্লাস্টিকে মোড়ানো একটি আদ্র টয়লেট পেপারের সন্ধান পান কিংসলি এবং ভিকি নামের এক দম্পতি। ২০১৪ সালের ৮ই মার্চ ২৩৯ আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়ার বিমান নিখোঁজ হবার চারমাসের মাথায় এটি পাওয়া গেলেও তা গোপন রাখে কর্তৃপক্ষ। এবিসি নিউজ খবরটি নিশ্চিত করে।

মালয়েশিয়ার এয়ারলাইনসের লোগোযুক্ত এবং প্লাস্টিকে মোড়ানো ওই টয়লেটপেপার নিখোঁজ বিমানের কিনা তা নিয়ে চলছে তদন্ত। যদি সত্যি তেমনটা হয়ে থাকে, তবে পৃথিবীর বুকে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া সবশেষ বিমান সনাক্ত হবার ক্ষেত্রে আরেকটি আশার আলো হবে একটি অপ্রয়োজনীয় টয়লেট পেপার।

সারভান্তেস শহরের কাছের একটি সমুদ্র সৈকতে টয়লেট পেপারটি খুঁজে পাওয়ার পর স্থানীয় পুলিশকে তা জানান কিংসলি আর ভিকি। পরে বিমান নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে তদন্তরত সংস্থা জয়েন্ট এজেন্সি কো-অরডিনেশন সেন্টারকে টয়লেট পেপারটি হস্তান্তর করা হয়। সন্ধান পাওয়া সত্যিকারের টয়লেট পেপারের প্যাকেটটির ছবি না দিতে পারলেও ওই দম্পতি সংবাদকর্মীদের কাছাকাছি ধরনের টয়লেট পেপারের নমুনা দেখিয়েছে বলে জানায় এবিসি নিউজ।

তবে সিডনির মর্নিং হেরাল্ড পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে টয়লেট পেপার পাওয়ার কথা নিশ্চিত করলেও তা আদৌ নিখোঁজ বিমানের কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান পরিবহন নিরাপত্তা ব্যুরোর এক মুখপাত্র। তিনি বলেন, যে বস্তুটির মধ্যে কোন অনন্যতা নেই অর্থাৎ যা দেখে নির্ধারণ করা যায় না তা নির্দিষ্ট কোন কিছুরই অংশ কিনা তবে তা দিয়ে বোঝার উপায় নেই এটি নিখোঁজ বিমানের। কারণ টয়লেট পেপারের প্যাকেটটি একই এয়ারলাইন্সের অন্য বিমানেরও হতে পারে।

টয়লেট পেপারটি নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য তা ক্যানবেরায় পাঠানো হয়েছে।

২০১৪ সালের ৮ই মার্চ ২৩৯ আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় মালয়েশিয়ার বিমানটি। বিমানটির কী পরিণতি হতে পারে তা নিয়ে দানা বাঁধতে থাকে রহস্য। এক বছর পেরিয়ে গেলেও এখ নপর্যন্ত সে রহস্যেও কোন সুরাহা হয়নি। বর্তমানে অস্ট্রেলিয়ার নেতৃত্বে ভারত মহাসাগরে বিমানটির অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক উদ্ধারকারী দল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা