,

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় আইনজীবী আহত ॥ বাড়িতে ককটেল বিষ্ফোরন

hamla=2নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজি ও বিস্ফোরণের ঘটনায় মামলা দেওয়ায় এক আইনজীবীর বাড়িতে হামলা চালিয়ে তাকে মারধোর করে আহত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে। আহত আইনজীবীর নাম তারেকুল ইসলাম মৃধা নোমান-(২৯)। তিনি শিমরাইলকান্দি গ্রামের বিশিষ্ট ঠিকাদার মলাই মৃধার ছেলে।
আহত তারেকুল ইসলাম মৃধাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শিমরাইলকান্দি গ্রামের নোমান মিয়া, বাবু মিয়া, জাবেদ মিয়া, আরাফাত গুড্ডু, সোহেল মিয়া, সাদ্দাম মিয়াসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একই এলাকার আইনজীবী তারেকুল ইসলাম মৃধার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ককটেল বিষ্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে। পরে হামলাকারীরা অ্যাডভোকেট তারেকুল ইসলামের ঘরে প্রবেশ করে তাকে বেদম মারধোর করে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। আহতবস্থায় তারেকুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর একই এলাকার নোমান মিয়া, সোহেল মিয়া ও আরাফাত গুড্ডুর নেতৃত্বে একদল সন্ত্রাসী তারেকুল ইসলামের কাছে চাঁদা দাবি করে। তারেকুল ইসলাম চাঁদা দিতে আপারগতা প্রকাশ করলে ওই দিন রাতে তারা তারেকুল ইসলামের বাড়িতে  ককটেল হামলা করে। এ ঘটনায় তারেকুল ইসলাম বাদী হয়ে সোহেল ও গুড্ডুকে আসামী করে সদর থানায় একটি চাঁদাবাজি ও বিস্ফোরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে গত ৮ মার্চ  পুলিশ সোহেল ও গুড্ডুকে ঘটনায় জড়িত দেখিয়ে আদালতে মামলার অভিযোগপত্র দায়ের করে।
হাসপাতালে আহত অ্যাডভোকেট তারেকুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও বোমা হামলার ঘটনায় অভিযোগপত্র দায়ের করায় এলাকার সন্ত্রাসীরা তাঁর বাড়িতে আবার হামলা চালিয়ে তাকে মারধর করে। সন্ত্রাসীরা তাঁর বাড়িতে ককটেল বিষ্ফোরণ করে।  
এ ব্যাপারে সদর থানার এস.আই যুবরাজ বিশ্বাস জানান, চাঁদাবাজি ও বিস্ফোরণ ঘটনায় গুড্ডু ও সোহল জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, আইনজীবীর  বাড়িতে হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পাঠানো হয়।  তিনি বলেন, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলেই জাড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ