,

৭২ঘণ্টার মধ্যে কোরীয় কূটনীতিককে ঢাকা ছাড়তে বলা হয়েছে

image_196602.gold barডেস্ক রির্পোট : বিমানবন্দরে স্বর্ণসহ আটক কোরীয় কূটনীতিককে ৭২ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলেছে সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোরীয় রাষ্ট্রদূতকে তলব করে এ নির্দেশনা দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। স্বর্ণ চোরাচালানে হাতে নাতে ধরা পড়েন উত্তর কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী (ইকোনোমিক অ্যান্ড কমার্শিয়াল) সন ইয়াং ন্যাম (৫০)।

গত বৃহস্পতিবার রাতে বিমান বন্দরে নামার পর কোরিয়ান কূটনীতিকের লাগেজ থেকে প্রায় সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। সারা রাত তাকে আটক রেখে দুপুরে দূতাবাসের জিম্মায় আপাতত ছেড়ে দেয়া হয়। ঘটনার থেকে কূটনৈতিক পল্লীতে রীতিমত তোলপাড় চলছে।

অভিযুক্তকে কড়া নজরদারীতে রাখা হয়েছে। তাকে ছাড়িয়ে নিতে সে দিন দূতাবাসের যেসব কর্মকর্তারা বিমান বন্দরে গিয়ে দেন-দরবার করেছিলেন তাদের বিষয়েও খোঁজ-খবর নেয়া হচ্ছে। স্বর্ণ চোরাচালানে একজন না  সংঘবদ্ধ চক্র জড়িত তা খতিয়ে দেখছে সরকার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ