বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণ প্রচেষ্টায় জড়িত বিএনপি, দায়ীদের সাজা হবে: জয়

joy_2ডেস্ক রির্পোট : বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দল ‘বিএনপি’র বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টার অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের পুত্র রিজভী আহমেদ সিজার তাকে অপহরণ ও হত্যা পরিকল্পনা করেছিলো বলে অভিযোগ করেছেন তিনি।

জয় তার ফেসবুক পেজে বলেন, বুধবার ০৪ (মার্চ) আমি মার্কিন আদালতে ক্ষতিগ্রস্ত হিসেবে একটি বক্তব্য পেশ করেছি। ওই আদালতে রিজভী আহমেদ সিজারের সাজা ঘোষণা করা হয়। এনিয়ে মার্কিন বিচারবিভাগের বিবৃতির লিংকটিও সরবরাহ করেন তিনি- http://www.justice.gov/oig/press/2015/2015-03-04a.pdf

বিএনপি তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনা করেছিলো উল্লেখ করে তিনি বলেন, দলের উচ্চ পর্যায়ের নেতৃত্ব সিজারকে মাসে ৪০ হাজার মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথম দফায় ৩০ হাজার মার্কিন ডলার নগদ দিয়েছেন। তদন্ত চলছে, তাই আমি তাদের নাম প্রকাশ করতে পারছি না।

ফেসবুক স্ট্যাস্টাসে তিনি আরও মন্তব্য করেন, এগুলো কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না। এগুলো জঙ্গিদের আচরণ। যে দল নিরীহ মানুষ ও শিশুকে জ্যান্ত পুড়িয়ে মারে, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়? তিনি আরো বলেন, লক্ষ করে দেখুন, যেসব পত্রিকা ও সুশীল সমাজ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হয় না, তারা এ বিষয়ে একেবারে নিশ্চুপ। এমনকি আমাকে হত্যা করার জন্য বিএনপির এই প্রচেষ্টার সপক্ষে তারা কোন যুক্তি তুলি ধরবে এখন?

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘সুশীল সমাজ’ দাবি করে যে, ব্যক্তিগত রেষারেষির জের ধরেই নাকি বিএনপি নিরীহ মানুষকে পুড়িয়ে মারে। আমাকে যখন কেউ হত্যার চেষ্টা করছে, সেটিও তখন আমি খুবই ব্যক্তিগত ব্যাপার হিসেবে নিচ্ছি। যারা এর জন্য দায়ী, তারা বিএনপির যতো উচ্চ পর্যায়ের নেতৃত্বই হোক না কেন, আমি তাদের হদিস বের করে বিচারের মুখোমুখি করবো।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা