,

আইটেম গানে আনুশকা

67049_anuskaবিনোদন প্রতিবেদক : এখন পর্যন্ত বিভিন্ন চরিত্রে অসাধারণ অভিনয় করে নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন আনুশকা শর্মা। সর্বশেষ তার অভিনীত ‘এইচ-১০’ ছবিটি মুক্তি পেয়েছে। থ্রিলারধর্মী এ ছবিতে একেবারেই ভিন্ন চরিত্রে দর্শকরা তাকে দেখেছেন। তার আগে ‘পিকে’ ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন তিনি। সব মিলিয়ে আনুশকার ক্যারিয়ার এখন সর্বোচ্চ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সামনে আরও একটি চমক নিয়ে হাজির হচ্ছেন এ তারকা। জুনেই মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘দিল ধারাকনে দো’। ছবির পরিচালক জয়া আক্তার ও প্রযোজক ফারহান আক্তার। এ ছবিতেও একেবারে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আনুশকাকে। একটি সফরকে কেন্দ্র করে ছবির কাহিনী গড়ে উঠেছে। তবে নতুন খবর হলো, এ ছবির জন্য একটি আইটেম গানে সম্প্রতি অংশ নিয়েছেন আনুশকা। পুরো ছবির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তবে নতুন চমক তৈরির জন্যই গানটি করা হয়েছে। এটি ছবির প্রচারণায়ও ব্যবহার করা হবে। ব্যাপক খোলামেলারূপে এ আইটেম গানে দেখা যাবে আনুশকাকে। গানটির কোরিওগ্রাফি করেছেন গণেশ। এ বিষয়ে আনুশকা বলেন, আমি আইটেম গানে কাজ করতে পছন্দ করি না। তবে এ গানটির আয়োজন অনেক আলাদা ছিল। দেখলেই দর্শকরা তা বুঝতে পারবেন। বরাবরের মতো হট আনুশকাকেই পাওয়া যাবে এখানে। এটা আমার পক্ষ থেকে দর্শকদের জন্য চমক। আশা করছি ভাল লাগবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা