,

আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি : নিখোঁজ ৫

Tralerডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। রোববার সকাল ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ লঞ্চঘাট এলাকায় এই ট্রলার ডুবির ঘটনাটি ঘটে। তবে ট্রলারটি উদ্ধার করতে ডুবুরিরা এখনো ঘটনাস্থলে পৌঁছেনি। যাত্রীদের পাশাপাশি অতিরিক্ত মালামাল বহনের জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন যাত্রীরা।

ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা জানান, সকালে ভৈরব থেকে ছেড়ে আসা তোতা মিয়ার ট্রলারটি আশুগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি শেষে কিশোরগঞ্জের অষ্টগ্রামের দিকে ছেড়ে যায়। লঞ্চঘাট থেকে কিছু দূরে যাওয়ার পর ট্রলারটি একপাশে বেঁকে গিয়ে ডুবে যায়। এতে সকলেই তাড়াহুড়া করে বের হয়ে আসে। ট্রলার ডুবির ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন যাত্রীরা। ট্রলারের যাত্রী লিটন জানান, ট্রলারটি আশুগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রলারের ভিতরে ঘুমন্ত অবস্থায় ৫/৬ জন ছিল। তাদেরকে পাওয়া যাচ্ছে না। এছাড়া বাকীরা সাতাঁর কেঁটে তীঁরে উঠে আসে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা