বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ক্যাটরিনা!

6eed51028983b29f90f560308138072d-katrinaবিনোদন প্রতিবেদক : ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের বিয়ের গুজব রটেছে বেশ কয়েকবার। সম্প্রতি আবারও এই জুটির বিয়ের গুঞ্জন ডালপালা মেলেছে। ক্যাটরিনা তাঁর হাতে থাকা তিনটি ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেওয়ায় খবর ভাসছে, শিগগির নাকি প্রেমিক রণবীরের গলায় মালা পরাবেন ৩১ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। 



এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, তিনটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা। আগাম পারিশ্রমিকও নিয়েছিলেন। সম্প্রতি ছবির প্রযোজকেরা ক্যাটের কাছ থেকে লম্বা শুটিং শিডিউল চাইলে ছবিগুলোতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন ক্যাটরিনা। আগাম পারিশ্রমিকের অর্থও তিনি ফিরিয়ে দিচ্ছেন। আর এসবই তিনি করছেন শিগগির রণবীরের সঙ্গে বিয়ে করে থিতু হওয়ার জন্য। নতুন ছবির জন্য লম্বা শুটিং শিডিউল দিয়ে বিয়ের পর্ব সারতে দেরি হোক, তা তিনি চান না।



২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রেমে পড়েন রণবীর-ক্যাটরিনা। এরপর তাঁদের প্রেম নিয়ে জল অনেক ঘোলা হয়েছে। বর্তমানে এই জুটি এক ছাদের নিচেই বসবাস করছে। 



দিন কয়েক আগে বিয়ের পরিকল্পনার কথা জানাতে গিয়ে রণবীর বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি আমার জীবন নিয়ে অনেক খুশি। আমি এখনো সিদ্ধান্ত নিইনি কবে বিয়ে করব। আমি সে ধরনের মানুষ নই যে বলবে, আমার বয়স এখন ৩২, তাই বিয়ে করে ফেলতে হবে কিংবা বিয়ের সময় চলে যাচ্ছে। যখন আমি সন্তান চাইব এবং আমি ও আমার সঙ্গী মনে করব এখন বিয়ে করা উচিত, কেবল তখনই বিয়ে করব।’


 

ক্যাটরিনা এখন তিনটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অনুরাগ বসুর ‘জগ্গা জাসুস’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে, ‘ফ্যান্টম’ ছবিতে সাইফ আলী খানের সঙ্গে এবং ‘ফিতুর’ ছবিতে আদিত্য রয় কাপুরের সঙ্গে অভিনয় করছেন ক্যাটরিনা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা