,

মার্চেই শেষ এসএসসি, ১ এপ্রিল শুরু এইচএসসি

nahid 7.3.15চলতি মার্চ মাসের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হওযার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোট এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য তাদের কোনো কর্মসূচি প্রত্যাহার করেনি। এরপরও চলতি মাসেই আমরা এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ করব। এ ছাড়া পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘ভবিষৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা শত বাঁধা সত্ত্বেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ১ এপ্রিলেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করব।’

এদিকে শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত দেশব্যাপী নির্বিঘ্নে এসএসসির বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাগুলো ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানের কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে তা স্থগিত করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

এ নিয়ে অনুষ্ঠিত প্রতিটি পরীক্ষা হরতালের কারণে পরিবর্তিত সময়ে অনুষ্ঠিত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা