বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোলিংয়ে নাকাল দক্ষিণ আফ্রিকা : ২৯ রানে জয় পাকিস্তানের

pk winপাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে দু দফা বৃষ্টি হানা দিয়েছে। দারুণ ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ের জন্য বৃষ্টি ভেজা ম্যাচে জয়ের উৎসব করেছে পাকিস্তান। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে (ডি/এল) তারা ২৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

কার্টেল ওভারে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলিংয়ে নাকাল হয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও ভাল খেলেছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তবে তিনি আউট হওয়ার পর জয়ের স্বপ্ন ঢাকা পড়েছে দলটির। ব্যক্তিগত ৭৭ রানে সোহেল খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।

পাকিস্তানের বোলিংয়ের সামনে ভিলিয়ার্স ছাড়া সুবিধা করতে পারেনি বাকি ব্যাটসম্যানরা। তারপরও আমলার ৩৮ ও প্লেসিসের ২৭ রানে গুটিয়ে যাওয়ার আগে ২০২ রান করেছিল তারা। ৩টি করে উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে ভূমিকা রেখেছেন মোহাম্মদ ইরফান, রাহাত আলী ও ওয়াহাবি রিয়াজ।

নিউজিল্যান্ডের ইডেন পার্কে এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। খেলতে নেমে দলীয় ৩০ রানের মধ্যে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান। অ্যাবোটের বলে ক্যাচ আউট হয়েছেন ওপেনার আহমেদ শেহজাদ (১৮ রান)। তবে রান আউট হওয়ার আগে রানের চাকা সচল রেখেছেন আরেক ওপেনার সরফরাজ আহমেদ। এক রানের জন্য হাফসেঞ্চুরি (৪৯ রান) বঞ্চিত হয়েছেন তিনি।

রান খরায় থাকায় অভিজ্ঞ ইউনিস খান জ্বলে উঠার ইঙ্গিতই দিচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত খাতায় ৩৭ রান যোগ করার পরই ডি ভিলিয়ার্সের বলে রোসোউর তালুবন্দী হয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সুবিধা করতে পারেননি ফর্মহীন উমর আকমল (১৩ রান)। মর্কেলের বলে ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়েছেন এই ক্রিকেটার।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বলতে গেলে একাই লড়াই করেছেন অধিনায়ক মিসবাহ। দু দফা বৃষ্টিতে ম্যাচে বিঘ্ন হলেও নিজের ছন্দেই ছিলেন মিসবাহ। পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম হাফসেঞ্চুরি। শেষ অবধি তার ৫৬ রানের কল্যাণে গুটিয়ে যাওয়ার আগে ২২২ রান করেছে পাকিস্তান। বৃষ্টির জন্য পুরো ৫০ ওভার নয়, পাকিস্তান খেলেছে ৪৭ ওভার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২২২/১০, ওভার ৪৬.৪ (মিসবাহ ৫৬, সরফরাজ ৪৯, ইউনিস ৩৭, আফ্রিদি ২২; স্টেইন ৩/৩০, মর্কেল ২/২৫)

দক্ষিণ আফ্রিকা : ২০২/১০, ওভার ৩৩.৩ (ভিলিয়ার্স ৭৭, আমলা ৩৮, প্লেসিস ২৭; রাহাত ৩/৪০, ওয়াহাব ৩/৪৫)

ফল : পাকিস্তানী ২৯ রানে জয়ী (ডি/এল পদ্ধতি)

ম্যাচসেরা : সরফরাজ আহমেদ।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা