,

জয়ের জন্য প্রোটিয়াসদের দরকার ২২৩ রান।

africa_67103ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২২ রান করেই অলআউট হয়ে গেছে পাকিস্তান। ২০ বল বাকি থাকতেই গুটিয়ে যায় তাদের ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক মিসবাহ-উল হক। ৮৬ বলে ৫৬ রান করেন তিনি। ওপেনার সরফরাজ আহমেদ করেন ৪৯ রান।  ইউনুস খান ৩৭ ও শহীদ আফ্রিদি করেন ২২ রান। পাকিস্তানের হয়ে আর কেউই তেমন রানের দেখা পায়নি। প্রোটিয়াসদের হয়ে ডেল স্টেইন ৩টি উইকেট, কাইল আাবোট ও মরনি মর্কেল ২টি করে আর ইমরান তাহির ও এবি ডি ভিলিয়ার্স ১টি উইকেট নিয়েছেন। ফলে জয়ের জন্য প্রোটিয়াসদের দরকার ২২৩ রান।

অকল্যান্ডের ইডেন পার্কে একাদশ বিশ্বকাপের 'বি' গ্রপের আজকের ম্যাচটি হচ্ছে ২৯তম ম্যাচ। টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তটি আফ্রিকার জন্য সঠিক ছিল বলেই ম্যাচ শেষে মনে হচ্ছে। কারণ পাকিস্তান তাদের শেষ পাঁচটি উইকেট হারায় মাত্র ২৫ রানে! অবশ্য বৃষ্টি শেষে ম্যাচ ফের শুরু হলেই পাকিস্তান দ্রুত তাদের শেষ পাঁচচি উইকেট হারায়। বৃষ্টি প্রোটিয়াসদের জন্য আর্শীবাদ হয়ে এসেছে বলেই মনে হচ্ছে।

এদিকে, জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে কোনো রান না তুলেই ১ উইকেট হারিয়েছে প্রোটিয়াসরা। ইনিংসের দ্বিতীয় বলেই ডে ককের উইকেটটি হারায় তারা। এখন ক্রিজে আছেন পাফ ডু প্লেসিস ও হাশিম আমলা। সর্বশেষ ১ উইকেটে ১ ওভার শেষে প্রোটিয়াসদের সংগ্রহ ৫ রান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা