,

বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছে-ছায়েদুল হক এমপি

Nasirnagar Picture(Edited Minister)স্টাফ রিপোর্টার নাসিরনগর : খালেদা জিয়া জামাত শিবিরকে নিয়ে আন্দোলনের নামে সারা দেশে জ্বালাও পোড়াও, ভাংচুর, যানবাহনে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে মারছে। হামলা থেকে চালকসহ শিশু ও নারীরাও রক্ষা পাচ্ছেন না। এখন সময় এসেছে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে বেগম জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের মানুষ পুড়িয়ে মারার রাজনীতি প্রতিহত করার। তিনি আরো বলেন, এ দেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে। তাই সহিংসতার পথ পরিহার করে আগামী ২০১৯ সালের নির্বাচনের  প্রত্তুতি নেয়ার জন্য তিনি বিএনপি’কে আহবান জানান। নাসিরনগর উপজেলার ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ভিত্তিপ্রস্থর ও ভলাকুট-কান্দি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপি একথা গুলো বলেন। তিনি আরও বলেন বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ,গ্যাসসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং অব্যাহত থাকবে। ভলাকুট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র দাসের সভাপতিত্বে¡  প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান গিলমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকারর, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবদুল ওয়ারিদ , উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, সাবেক উপজেলা  চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপুসহ দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন, ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ বাকী বিল্লাহ জুয়েল । পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপুর)  সিদ্দিকুর রহমান তালুকদার জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ১ কোটি ৩৩ লাখ   টাকা ব্যয়ে ৯.৫০১ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত গ্রামে ৬৮৭ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন।
এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ৬১ লক্ষ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট ১ তলা ভবনের ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষ নির্মাণে ব্যয় হবে।

                          
 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ