,

আখাউড়া সীমান্ত দিয়ে ভারতীয় যুবকের লাশ হস্তান্তর

B Baria Mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতীয় নাগরিক মনোজ সিংয়ের-(২৫) লাশ হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রায় দুই মাস পর তার লাশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় হস্তান্তর করা হয়েছে। ভারতীয় হাই কমিশনের মাধ্যমে  মনোজের পরিবারের সদস্যরা তার লাশ বুঝে নেয়। এ সময় বিজিবি-বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হুমায়ূন কবীর জানান, কারাগারে বন্দীদের সাথে মারামারি ঘটনায় মানসিক ভারসাম্যহীন ওই ভারতীয় নাগরিক আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ ডিসেম্বর তিনি মারা যান।
মনোজ সিং গত বছরের ২২ জুলাই কুমিল্লা সীমান্তে টহলরত বিজিবির হাতে আটক হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠায়।
বিজিবি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত মনোজ সিংহের বাড়ি ভারতের ফতেহপুর জেলার জাফরগঞ্জ থানার বাসন্তিখেরা গ্রামে। তিনি ওই গ্রামের মোহন সিংয়ের ছেলে। ভারতীয় হাই কমিশনের কনসিউল্যার মোঃ আশরাফ হোসেনের উপস্থিতিতে বাবার কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দর সীমান্তের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র কোম্পানী সদরের কমান্ডার মোঃ সফিকুল ইসলাম ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কোম্পানী কমান্ডার কৃষান কুমার।
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে