বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেদের সম্পর্কে যে ৮ টি তথ্য মেয়েরা একেবারেই জানেন না

lifee_0লাইফস্টাইল ডেস্ক : মেয়েদের প্রশ্ন করছি, আপনার ভালোবাসার মানুষটি সম্পর্কে আপনি কতোটুকু জানেন? অনেকেই উত্তরে বলতে পারেন খুব বেশি নয়, আবার অনেকে বলবেন, বেশ ভালো করেই জানি তার সম্পর্কে। অনেকের মতে নারীর মন বোঝা শক্ত পুরুষের নয়। কিন্তু ব্যাপারটি সেরকম নয়। কারণ পুরুষের মন বোঝাও কষ্টকর। পুরুষেরা নিজের উপরের শক্ত খোলসের আড়ালে অনেক কিছুই লুকিয়ে রাখেন। তাই যতোটা সহজ ভাবছেন পুরুষকে বোঝা ঠিক ততোটা সহজ নয়। এবং নিজের সঙ্গীকে যতোটা জেনে ফেলেছেন মনে করছেন ঠিক ততোটা কিন্তু এখনো জানতে পারেন নি। আজকে চলুন জেনে নিন পুরুষ সম্পর্কে এমন কিছু অজানা তথ্য।

১) ছেলেরা নিজেদের কেমন দেখাচ্ছে তা নিয়ে অনেক চিন্তিত থাকেন
মেয়েরা ভাবেন ‘কেমন দেখাচ্ছে, কি পোশাক পড়ব’ এগুলো নিয়ে ছেলেরা একেবারেই ভাবেন না। বরং যা হাতের কাছে পান তা পরেই একেবারে যেমন ছিলেন তেমন ভাবেই দেখা করতে চলে আসেন। বিষয়টি কিন্তু একেবারেই ভুল। মেয়েদের মতো ছেলেরাও নিজেদের লুকস নিয়ে বেশ চিন্তিত থাকেন। এছাড়াও ছেলেরা মেয়েদের মতো ডায়েট না করলেও নিজেদের বডি নিয়ে বেশ চিন্তিত থাকেন।

২) ছেলেরা মানসিক ভাবেই প্রতিযোগী হিসেবে গড়ে উঠে
সামান্য বিষয় নিয়ে প্রতিযোগী মনোভাব এবং জিততেই হবে এই ধরণের ব্যাপারটি ছেলেদের মধ্যে আপনাআপনিই তৈরি হয়ে যায়। বলা হয়, ছেলেরা জন্মগত ভাবেই প্রতিযোগী ও জেতার মানসিকতা নিয়ে বড় হতে থাকেন।

৩) শুধুমাত্র শারীরিক আকর্ষণ ছেলেদের মনে ভালোবাসার সৃষ্টি করে না
অনেকেই মনে করেন ছেলেরা শুধুমাত্র মেয়েদের শারীরিক বিষয়ে আকর্ষণ বোধ করলেই তাকে ভালোবেসে ফেলেন। বিষয়টি সম্পূর্ণ ভুল, কারণ সাধারণভাবে এবং স্বাভাবিক ছেলেরা কখনোই ভালোবাসার জন্য শুধুমাত্র শারীরিক আকর্ষণকে প্রাধান্য দেন না। তারা সমঝোতা, তাকে বুঝতে পারা এবং বাস্তবের সাথে মিলিত সকল বিহসয় বিবেচনা করে ভালোবাসেন।

৪) ছেলেরা আত্মসম্মানকে ভালোবাসার চাইতেও বেশি প্রাধান্য দিয়ে থাকেন
ভালোবাসার মূল্য ছেলেদের কাছে রয়েছে কিন্তু তারা ভালোবাসার চাইতেও বেশি প্রাধান্য দেন আত্মসম্মানকে। ছেলেরা সবসময়েই নিজের সঙ্গীর কাছ থেকে সম্মান আশা করেন। তাদের মাপকাঠিতে সম্মান ভালোবাসার চাইতেও উপরে থাকে। একারণে অনেক সময় ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়, কিন্তু তবুও তারা এভাবেই চিন্তা করেন।

৫) ছেলেরাও নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন
মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগে ছেলেদের কাছে আশ্রয় নিয়ে থাকেন। এই নিরাপত্তা মানসিকভাবে কাজ করেন। কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই যে ছেলেরা একেবারেই নিরাপত্তাহীনতায় ভোগেন না। নিজেদের একটু অসহায়ভাবে ছেলেরাও খুঁজে পান। আর তখনই ছেলেরা মেয়েদের কাছে মানসিক আশ্রয় খুঁজে থাকেন।

৬) ছেলেরা রোমান্স অনেক পছন্দ করেন যদিও তারা তা প্রকাশ করতে ভয় পান
ছেলেরা খুব রোম্যান্টিক হয়ে থাকেন। কিন্তু তা সবসময় সঠিক ভাবে উপস্থাপন এবং প্রকাশ করতে পারেন না। কারণ তারা দ্বিধায় থাকেন ‘যদি অতিরিক্ত হয়ে যায়, কিংবা তিনি যদি কিছু ভুল করে ফেলেন অথবা তাকে নিয়ে যদি সঙ্গী মজা করেন’।

৭) ছেলেরা শোনা কথায় কান দেয়ার চাইতে চোখে দেখায় বিশ্বাসী হয়ে থাকেন
মেয়েরা একটু কান কথায় বেশি বিশ্বাসী হলেও ছেলেরা এই কাজটি একটু কমই করেন। ছেলেরা নিজের চোখে না দেখা পর্যন্ত কোনো কথা বিশ্বাস করতে চান না। তাই আপনি বলে বলে বিরক্ত না হয়ে তাকে সত্য দেখানোর চেষ্টা করুন, দেখবেন তিনি ঠিকই বিশ্বাস করে নিয়েছেন।

৮) ছেলেরা সবসময়েই নিজের ভালোবাসার মানুষটির সামনে দুর্বল
ছেলেরা উপরে যতোই শক্ত থাকুন না কেন তিনি তার ভালোবাসার মানুষটির সামনে অনেক বেশি দুর্বলতা প্রকাশ করে ফেলেন। হয়তো তিনি চান তার এই দুর্বল দিকটি শুধুমাত্র তার মনের মানুষটিই দেখুন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা