,

৩১৯ রানে রেকর্ড গড়ে টাইগারদের জয় : অভিন্দন বাংলাদেশ ক্রিকেট দল

B C Timস্কটল্যান্ডের বিপক্ষে হেসেখেলে ৬ উইকেটে জয় পেল বাংলাদেশ। ৪৮.১ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে যায়। তামিম ইকবাল ৯৫, মাহমুদুল্লাহ ৬২, মুশফিকুর রহিম ৬০, সাকিব আল হাসান ৫২ ও সাব্বির রহমান ৪২ রান করেন। ৩১৯ রানের লক্ষ্য সামনে নিয়ে শুরুতে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। জস ডেভির করা দ্বিতীয় ওভারে ম্যাথু ক্রসের গ্লাভসবন্দি হয়ে বিদায় নেন সৌম্য সরকার।

২৪তম ওভারে ৬২ রান করে ফিরে যান মাহমুদুল্লাহ। ইয়ান ওয়ার্ডলর বলে বোল্ড হয়ে তার বিদায়ে ভাঙে ১৩৯ রানের জুটি। লেগস্টাম্পের অনেক বাইরের বল পায়ে লেগে স্টাম্প ভেঙে দিলে ফিরে যান মাহমুদুল্লাহ।

মুশফিকুর রহিমের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে ফিরে যান তামিম ইকবাল। মাত্র ৫ রানের জন্য শতক করতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। জস ডেভির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েছিলেন তামিম, কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টাননি।

ইয়ান ওয়ার্ডলর বলে লংঅফ দিয়ে বিশাল এক ছক্কা হাকিয়ে অর্ধশতকে পৌঁছান মুশফিকুর রহিম। তবে এরপর বেশিক্ষণ টিকেননি। অ্যাল্যাসডায়ার ইভান্সের বল তুলে মারতে গিয়ে লংঅনে ক্যালাম ম্যাকলয়েডের ক্যাচে পরিণত হওয়ার আগে ৪২ বলে ৬০ রান করেন তিনি।

বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৮ রান করে স্কটল্যান্ড।

শুরুটা ভালো হয়নি স্কটল্যান্ডের। তৃতীয় ওভারেই ক্যালাম ম্যাকলয়েডকে হারায় তারা। মাশরাফি বিন মুর্তজার বলে কাভারে মাহমুদুল্লাহর হাতে ধরা পড়েন ম্যাকলয়েড।

দশম ওভারে আঘাত হানেন তাসকিন আহমেদ। হ্যামিশ গার্ডিনারকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন এই তরুণ পেসার।

৩৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়া স্কটল্যান্ড প্রতিরোধ গড়ে কোয়েটজার ও ম্যাট মাচানের ব্যাটে। তৃতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন এই দুই জনে।

প্রথমবারের মতো বল করতে এসেই ১৪.১ ওভার স্থায়ী জুটি ভাঙেন সাব্বির রহমান। মাচানের ফিরতি ক্যাচ নিয়ে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট নেন এই লেগস্পিনার।

চতুর্থ উইকেটে অধিনায়ক প্রেস্টন মমসেনের সঙ্গে কোয়েটজারের ১৪১ রানের দারুণ জুটিকে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় স্কটল্যান্ড। ৩৮ বলে ৩৯ রান করে মমসেন নাসির হোসেনের শিকারে পরিণত হলে ভাঙে ১৮.৫ ওভার স্থায়ী বিপজ্জনক জুটি।

নাসিরের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কোয়েটজার। বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে শতক করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

বিশ্বকাপে সহযোগী দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দেড়শ করার কৃতিত্ব দেখান কোয়েটজার। তার ১৩৪ বলের ইনিংসটি ১৭টি চার ও ৪টি ছক্কাসমৃদ্ধ।

ম্যাথু ক্রসের সঙ্গে অ্যান্ডি বেরিংটনের ৩৯ রানের জুটিতে তিনশ রান পার হয় স্কল্যান্ডের সংগ্রহ। ১৬ বলে ২৬ রান করা বেরিংটনকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে নিজের দ্বিতীয় উইকেট নেন তাসকিন।

তাসকিনের সেই ওভারের প্রথম বলে জীবন পেলেও শেষ বলে আর পারেননি ক্রস। সাব্বির রহমানের ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন তিনি। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে তাসকিনই বাংলাদেশের সবচেয়ে সফল বোলার।

https://www.youtube.com/watch?v=zMkEw2KOwVM

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ