,

কারাগারকেই নিরাপদ মনে করেন খালেদা : হাসিনা

hasina  4কারাগারকেই নিরাপদ জায়গা মনে করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এ জন্য তিনি আদালতে হাজিরা না দিয়ে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হতে চান।

জাতীয় সংসদ ভবনে বুধবার ‍বিকালে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তিনি (খালেদা) নিজের কার্যালয়ে অবস্থান করে নাটুকেপনা করে জনগণ ও কূটনীতিকদের সিমপ্যাথি (সহানুভূতি) নিতে চাচ্ছেন।’

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। তিনি নাকি আদালতে যাবেন না। তার নাকি নিরাপত্তার অভাব। যিনি মানুষ পুড়িয়ে হত্যা করে তার নাকি নিরাপত্তা দিতে হবে আমাদেরকে। তারপরও দেশে যাতে আইনের শাসন চলে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও আদালতে যাননি। এখন কোর্ট যেভাবে নির্দেশ দেবে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’

খালেদা জিয়াকে জঙ্গিনেত্রী আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যেভাবে জঙ্গিবাদী তৎপরতা চালিয়েছেন, তাতে তিনি নিজেই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। এ কারণে তিনি কোর্টে যান না। আইন-আদালত মানেন না। বিএনপির বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্যের সঙ্গে আমার কথা হয়েছে। তারা খালেদা জিয়ার এমন জঙ্গি কর্মকাণ্ড পছন্দ করে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিনি (খালেদা জিয়া) নিজেই চাচ্ছেন, তাকে গ্রেফতার করা হোক। বিদেশি সহানুভূতি চাচ্ছেন তিনি, জনরোষ থেকে বাঁচার জন্য নাজিমউদ্দিন রোডকে বেশি নিরাপদ মনে করছেন।’

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে