শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনায় ফারাবী

Brahmanbaria_thereport24ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনায় এখন ব্লগার ও লেখক ড. অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সন্দেহভাজন প্রধান আসামী শফিউর রহমান ফারাবী। মেধাবী ছাত্র হিসেবেই তাকে জানত পরিবার ও এলাকার লোকজন। ছিলেন শান্ত স্বভাবের।

একবার পুলিশের হাতে ধরা পড়ার পর তার সম্পর্কে পরিবারের সদস্যদের ধারণা পাল্টাতে থাকে। পরিবারের সদস্যদের কাছে বিষয়টি ধরা পড়লে তারা ফারাবীকে বোঝানোর চেষ্টা করেন। তখন ফারাবী শুধুই হাসতেন। কিছুই বলতেন না।

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কালাইশ্রীপাড়ার ফারাবীর পৈত্রিক নিবাস ‘রহমান ভিলা’য় সোমবার রাতে গেলে দেখা যায় সুনসান নীরবতা। ২৬ শতকের বাড়ির আশপাশের ঘরগুলোও ভেতর থেকে আটকানো। অনেকক্ষণ দরজার কড়া নাড়ার পর খুললেন ফারাবীর চাচি রিনা বেগম।

আলাপচারিতায় তিনি বলেন, ‘দাদার বাড়ি হলেও ফারাবী কখনই এখানে নিয়মিত আসা-যাওয়া করেনি। আগে মাঝেমধ্যে এলেও কারও সঙ্গে কথা বলত না। একাই ঘরে বসে থাকত।’

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় ফারাবীর সম্পৃক্ততা নিয়ে তিনি বলেন, ‘আমাদের পরিবারের ছেলে এমন করতেই পারে না। র‌্যাবের ভয়ে সে হত্যার হুমকির বিষয়টি স্বীকার করেছে। আমারা জানি ফারাবী শুধু ইসলাম সম্পর্কে লিখেছে। সে কোনোভাবেই জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারে না।’

ফারাবী গ্রেফতার হওয়ার খবর জেনেছেন তারা চাচা মিজানুর রহমান। তিনি দ্য রিপোর্টকে জানান, ফারাবী যদি এ ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে অবশ্যই তার শাস্তি হবে। ফারাবী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরির’-এর সঙ্গে জড়িত ছিল। তাকে এ পথ থেকে ফিরে আসার কথা বললে শুধুই হাসত আর বলত, ‘আপনি যে কী বলেন চাচা!’

তবে চাচা মিজানুর রহমানের পরিবারের সঙ্গে ফারাবীদের যোগাযোগ খুব একটা ছিল না।

খোঁজ নিয়ে জানা যায়, ফারাবীর বাবা মৃত ফেরদৌস রহমান বিআরডিবির উপ-পরিচালক ছিলেন। চাকরিসূত্রে তিনি পরিবার নিয়ে মৌলভীবাজারে থাকতেন।

ফারাবীর প্রতিবেশীদের সঙ্গে কথা হলে তারা জানান, ফারাবী খুবই মেধাবী ছাত্র। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি এবং এসএসসি ও এইসএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করেন। ফারাবী মানুষের সঙ্গে শুধু ইসলাম ধর্ম নিয়েই কথা বলতেন।

তিনি হত্যার সঙ্গে জড়িত থাকতে পারেন, এটা কিছুতেই তারা বিশ্বাস করতে পারছেন না।

ফারাবীদের প্রতিবেশী দুলাল মিয়া বলেন, ‘ফারাবী এলাকায় খুব কম আসতেন। আর এলে এলাকার মানুষদের সঙ্গে ইসলাম নিয়ে কথা বলতেন। তা ছাড়া ছোটবেলায় তিনি মেধাবী ছিলেন।’

thereport24.com

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা