বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ইতিহাসে দলীয় সর্বোচ্চ ২৭৫ রানে জয়ী অস্ট্রেলিয়া

warnerশেষ অবধি অস্ট্রেলিয়ার দেওয়া ৪১৮ রানের পাহাড়সম টার্গেটের বিপক্ষে ১৪২ রানেেই গুটিয়ে গেছে আফগানিস্তানের ইনিংস। ফলে ২৭৫ রানে ম্যাচ জিতে নিয়েছে অস্ট্রেলিয়ানরা। সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে তারা। আগের রেকর্ডটি ছিল ২৫৭ রানের। ভারত ও দক্ষিণ আফ্রিকা যৌথভাবে এই রেকর্ড ভাগাভাগি করছিল এতদিন। বৃহস্পতিবার গ্রুপপর্বের খেলায় আফগানিস্তানকে ২৭৫ রানে হারিয়ে রেকর্ডটি নিজেদের করে নিয়েছে চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, ২০০৭ সালের বিশ্বকাপে বারমুডার বিপক্ষে ২৫৭ রানে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছিল ভারত। চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই ব্যবধানে ম্যাচ জিতে এই রেকর্ডে ভাগ বসিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার রেকর্ড বুক নতুন করে লিখিয়েছে অস্ট্রেলিয়া।

পার্থের মাঠে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪১৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মঞ্চে যা একটি ম্যাচে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ৪১৩ রানের। বারমুডার বিপক্ষে এই সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত।

অস্ট্রেলিয়ার পার্থে এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। ব্যাট করতে নেমে আফগান বোলারদের উপর তাণ্ডব চালিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। আউট হওয়ার আগে ১৩৩ বলে ১৭৮ রান করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এ ছাড়া স্টিভেন স্মিথ ৯৮ বলে ৯৫ রান করলেও গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ৩৯ বলে ৮৮ রানের টর্নোডে ইনিংস খেলেছেন। এ ছাড়া ৯ বলে হার না মানা ২০ রানের সংক্ষিপ্ত ঝড় তুলেছেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্র্যাড হেডিন।

আফগানিস্তানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন দৌলত জাদরান ও শাহপুর জাদরান।

পাহাড়সম রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৪৬ রানেই ৩ উইকেট হারিয়েছে আফগানিস্তান। দলীয় ৯৪ রানের স্কোরে পর পর ২ উইকেট হারিয়ে আরও বেশি চাপে পড়েছে আফগানরা। শেষ অবদি ৩৭.৩ ওভারে ১৪২ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন নওরোজ মঙ্গল।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন পেসার মিশেল জনসন। এ ছাড়া অপর দুই পেসার মিশেল স্টার্ক ও জস হ্যাজলউড ২টি করে উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ৪১৭/৬, ওভার ৫০ (ওয়ার্নার ১৭৮, স্মিথ ৯৫, ম্যাক্সওয়েল ৮৮; শাপুর ২/৮৯, দৌলত ২/১০১)

আফগানিস্তান : ১৪২/১০, ওভার ৩৭.৩ (নওরোজ ৩৩, নাজিবুল্লাহ ২৪; জনসন ৪/২২, স্টার্ক ২/১৮, হ্যাজলউড ২/২৫)

ফল : অস্ট্রেলিয়া ২৭৫ রানে জয়ী

পয়েন্ট : অস্ট্রেলিয়া ২, আফগানিস্তান ০

ম্যাচসেরা : ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক