,

প্রধানমন্ত্রীকে আত্মহত্যা করতে বলে ক্ষমা প্রার্থনা

2014-08-20T050449Z_01_SIN40_RTRIDSP_3_CHINA-AUSTRALIA-TYCOON-20-08-2014-07-08-04-442-400x253আন্তর্জাতিক ডেস্ক : ধনকুবের ও রাজনীতিবিদ ক্লিভ পালমার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে আত্মহত্যা করতে বলে তীব্র সমালোচনার মুখে পড়েন এবং বুধবার ক্ষমা চান।
বিশ্ববিদ্যালয়ে তহবিল হ্রাসের সরকারি প্রস্তাবের জবাবে ক্লিভ এই মন্তব্য করেন। এই কয়লা ব্যবসায়ী ২০১৩ সালে পালমের ইউনাইটেড পার্টির প্রধান হিসেবে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। খবর এএফপি’র।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এ কারণে টনি অ্যাবটের আত্মহত্যা করা উচিত।’
তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমগুলোতে নিন্দার ঝড় ওঠে। একটি অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে তিনি ফাজলামি করেছেন বলে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
পরে ক্লিভ টুইটারে আত্মপক্ষ সমর্থন করেন।
তিনি বলেন, ‘আজকে ভুল করে আমি টনি অ্যাবটকে উদ্দেশ্য করে আত্মহত্যা শব্দটি ব্যবহার করে ফেলেছি। আমি এটা দিয়ে রাজনৈতিক আত্মহত্যা বুঝাতে চেয়েছি। যাই হোক আমার কোনো অপরাধ হয়ে থাকলে আমি তার জন্য ক্ষমা চাইছি।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ