,

প্রতারক চরিত্রে শাকিব খান!

klk28az0বিনোদন প্রতিবেদক : অভিনয়ের প্রয়োজনে কত চরিত্রে না অভিনয় করতে হয় নায়ক নায়িকাদের। এবার পরিচালক উত্তম আকাশের ‘রাজা ৪২০’ চলচ্চিত্রে প্রতারকের চরিত্রে অভিনয় করছেন বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম নায়ক শাকিব খান।

চরিত্রটি সম্পর্কে শাকিব খান বাংলামেইলকে বলেন, আমার চরিত্রটি ফানি কিন্তু এর মধ্যেও প্রতারকের চরিত্রে আমি অভিনয় করব এ ছবিতে। অনেকটা সামর্থ নেই কিন্তু কোটি টাকার স্বপ্ন দেখা এর মত। পকেটে নেই চার আনা কিন্তু সে সবার কাছে কোটি টাকার গল্প করে বেড়ায়। এরকমই একটি ভিন্ন চরিত্রে থাকবে আমার। এ ধরনের নতুন এবং ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে দেখানোর চেষ্টা থাকবে। বাকিটা আমার দর্শকরা বলতে পারবে।’

পরিচালক উত্তম আকাশ জানান, ‘বাস্তবে সমাজে অনেক মানুষ থাকে যারা মানুষের সঙ্গে একের পর এক প্রতারণা করে বেড়ায়। এবং একটা সময় এসে সেও বড় ধরনের প্রতারণার স্বীকার হয়। এবং জীবনের শেষ পর্যায়ে বুঝতে পারে মানুষের সঙ্গে এভাবে প্রতারণা করা ঠিক নয়। এবং আমি এ পর্যন্ত যতগুলো চলচ্চিত্র বানিয়েছি সবগুলোতেই একটি ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেছি। এটাও তার ভিন্ন নয়।’

মা কথাচিত্র এর ব্যানারে নির্মিত হবে চলচ্চিত্রটি। ‘রাজা ৪২০’ চলচ্চিত্রটি রচনা ও চিত্রনাট্য পরিচালনা করেছেন উত্তম আকাশ। ঢাকার বিভিন্ন জায়গাসহ হোতাপাড়া, পূবাইল,কক্সবাজার এ চলচ্চিত্রটির শ্যুটিং হবে। চলচ্চিত্রটিতে মোট পাঁচটি গান থাকবে। সংগীত পরিচালক হিসেবে কাজ করবেন মুরাদ ও কাজী জামান। এ চলচ্চিত্রটিতে অপু বিশ্বাস, ওমর সানি, সাদেক বাচ্চু, কাবিলা, নবাগত নুপুর মালিক, হাবিব খান, অমিত হাসানসহ আরও অনেকে অভিনয় করবেন। এটি পরিচালকের ৩০তম চলচ্চিত্র। সর্বশেষ তার পরিচালিত চলিচ্চিত্র ছিল ‘ঢাকা টু বোম্বো’।

উল্লেখ্য, বিএফডিসি সংলগ্ন হাতিরঝিলে অবস্থিত প্রিয়াংঙ্কা শ্যুটিং স্পটে ছবিটির মহরত অনুষ্ঠান হয় ৩ মার্চ। এরপর সেখানেই ছবির প্রথম দিনের শ্যুটিং হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ