,

আখাউড়ার স্কুলে ‘অভিযুক্ত’ শিক্ষক যোগদান নিয়ে প্রতিক্রিয়া

download (1)নিজস্ব প্রতিবেদক : যৌন হয়রানির অভিযোগ উঠা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার চাঁনপুর গ্রামের পীর সৈয়দ বাহাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম আবার আগের কর্মস্থলে যোগদান করেছেন। এ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটিসহ এলাকার লোকজন তাকে বদলি করার দাবি জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১২ জানুয়ারি শিক্ষক রফিকুল ইসলাম তার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন। এ বিষয়ে অভিযোগ দায়ের ও পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে জেলা শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশে তদন্ত করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ঘটনার দিন অর্থাৎ গত বছরের ১২ জানুয়ারি থেকেই তিনি সাময়িক বরখাস্ত হন। ওই শিক্ষককে দায় থেকে অব্যাহতি দিয়ে এ বছরের ১০ ফেব্রুয়ারি চাকরিতে পুনর্বহাল করে আগের কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান, ওই শিক্ষককে অন্যত্র বদলি করার জন্য মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর ডাকযোগে আবেদন পাঠানো হয়েছে।  আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে গতকালই দরখাস্তের অনুলিপি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত হয় নি। যে কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে নিয়ম মোতাবেক ওনাকে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা