,

অনুমোদিত সাংবাদিকরা যে কোন প্রশ্ন করতে পারবেন: ডুজাররিক

66144_unআন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে অ্যাক্রেডিটেশন পাওয়া যে কোন সাংবাদিক তাদের ইচ্ছামাফিক প্রশ্ন করতে পারবেন। তারা স্বচ্ছন্দে যে কোন কিছু জানতে চাইতে পারেন। গতকাল জাতিসংঘের নিয়মিত এক সংবাদ-সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এ মন্তব্য করেছেন। এর আগেও জাতিসংঘ বিষয়টি স্পষ্ট করেছে। ওই সংবাদ-সম্মেলনের বাংলাদেশ অংশটুকু এখানে তুলে ধরা হলো:

প্রশ্ন: বাংলাদেশ ইস্যুতে আমি আপনার কিছু কাছে জানতে চাই যা আমি গত সপ্তাহের শেষে জানার চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে, আমাদের সহকর্মীরা যারা এখানে কয়েক সপ্তাহ ধরে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রশ্ন করছেন, তারা বাংলাদেশে সংবাদ মাধ্যম জাস্ট নিউজ বিডি ব্লক করা এবং তার (সম্পাদক মুশফিকুল ফজল আনসারী) পরিবারকে এক অর্থে হুমকি দেয়া- এ দুটি বিষয়েই তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। আমি জানতে চাই, এ কক্ষে প্রশ্ন করার ইস্যুতে আপনার কার্যালয় বা জাতিসংঘের সিস্টেমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্যরা কি করেছেন। 

মুখপাত্র: তিনি এ ব্যাপারে আমার সঙ্গে কথা বলেছেন। আমি মনে করি আমি আগে যেমনটা বলেছি যে, যাদের অনুমোদন দেয়া হয়েছে, ইচ্ছামাফিক যে কোন প্রশ্ন করার ক্ষেত্রে তাদের স্বাচ্ছন্দ্যবোধ করা উচিত। 

প্রশ্ন: জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশ দূতাবাস। কেউ যদি এই কক্ষে প্রশ্ন করার জন্য তার নিজ দেশে সমস্যায় পড়েন…

মুখপাত্র: আমি এ ব্যাপারে তার সঙ্গে কথা বলেছি। এ মুহূর্তে জানানোর মতো আর কোন তথ্য নেই আমার কাছে।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল