,

বাংলাদেশে আসতে চান মোদি

modi 2খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসতে চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন মোদি। সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মোদির এই সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মোদির ঢাকা সফরের কথা অনেকটাই চুড়ান্ত। নেপালে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। তবে দিনক্ষণ তখন চূড়ান্ত হয়নি। ভারতের নতুন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর আনুষ্ঠানিকভাবে এই বার্তা নিয়ে এলেন।

এদিকে মোদির চিঠি সম্পর্কে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আগ্রহের সঙ্গে ঢাকা সফরের জন্য অপেক্ষা করছেন। নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে প্রেসসচিব জানান।

ভারতের নতুন পররাষ্ট্র সচিব জয়শঙ্কর সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সার্ক দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রয়াসের অংশ হিসেবে জয়শঙ্করকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পাঠিয়েছেন মোদি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ