,

ব্রাহ্মণবাড়িয়া বাম গণতান্ত্রিক শক্তির বিক্ষোভ মিছিল সমাবেশ

B Baria Mapবিজ্ঞান লেখক ড. অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া বাম গণতান্ত্রিক শক্তি। বিকেল সাড়ে ৪টায় স্থানীয় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক শক্তির আহ্বায়ক ও জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা কমিউনিষ্ট লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতি লাল বণিক, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবু সাঈদ খান, জেলা ঐক্য ন্যাপের সহ সভাপতি পরিমল রায়, নারীনেত্রী নন্দিতা গুহ, নারীমুক্তি সংসদের সভানেত্রী ফজিলাতুন্নাহার, জেলা উদীচীর সভাপতি অধ্যাপক আবদুন নূর, জেলা তেল গ্যাস খনিজ সম্পদ ও বন্দর বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অ্যাডঃ মোঃ নাসির প্রমুখ। সভা পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর। সভায় বক্তারা অভিজিৎ এর খুনীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা ধর্মান্ধ জঙ্গী গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য সফলের প্রতি আহ্বান জানান।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা